“৬৫ কিমি মাইলেজ, ABS কন্ট্রোল”-জেনেনিন নতুন HERO Glamour X-এর দাম কত?

বাজেট এবং মাইলেজের কথা মাথায় রেখে হিরো মটোকর্প বাজারে নিয়ে এসেছে তাদের জনপ্রিয় মোটরসাইকেল গ্ল্যামার এক্স ১২৫-এর নতুন এবং আপডেট করা সংস্করণ। সংস্থার দাবি অনুযায়ী, ১২৫ সিসি সেগমেন্টে এটিই দেশের প্রথম বাইক যেখানে এবিএস বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে রাইডাররা পাবেন অতিরিক্ত সুরক্ষা।

নতুন এই মডেলে রয়েছে ১২৪.৭ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ১১.৪ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটিতে ইকো, রোড ও পাওয়ার—এই তিনটি ভিন্ন রাইডিং মোডের পাশাপাশি সেগমেন্ট-ফার্স্ট হিসেবে ক্রুজ কন্ট্রোল ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া আধুনিক প্রযুক্তির টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট, এবং রিয়েল-টাইম মাইলেজ ইন্ডিকেটর। সুরক্ষার দিক থেকে এতে সিঙ্গেল-চ্যানেল এবিএস এবং ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (IBS) ব্যবহার করা হয়েছে, যা হঠাৎ ব্রেক কষলেও চাকা লক হতে দেয় না।

নয়াদিল্লিতে নতুন হিরো গ্ল্যামার এক্স ১২৫ এবিএস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.০১ লক্ষ টাকা। অন্যদিকে, এর ড্রাম ব্রেকযুক্ত স্ট্যান্ডার্ড মডেলটির দাম শুরু হচ্ছে ৮৮,৫১৫ টাকা থেকে। মেটাল গ্রে, ম্যাট অ্যাক্সিস গ্রে, ব্ল্যাক পার্ল রেড এবং ব্ল্যাক টিল ব্লু—এই চারটি আকর্ষণীয় রঙে বাইকটি পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে দুর্দান্ত মাইলেজ এবং আধুনিক ফিচারের এই বাইকটি মধ্যবিত্ত ক্রেতাদের মন জয় করতে পুরোপুরি প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *