অর্শের সমস্যা চটজলদি কমাতে চান, মেনে চলুন বাবা রামদেবের বিশেষ কিছু পরামর্শ!

আসলে অর্শ রোগটির অনেক কারণ থাকতে পারে। দেখা গিয়েছে অর্শের পিছনে রয়েছে ওজন বেশি থাকা থেকে শুরু করে খাদ্যাভ্যাসে ভুলভ্রান্তির মতো সমস্যা। এছাড়াও দেখা গিয়েছে যে প্রেগন্যান্সির সময় অনেকের এই জটিলতা দেখা দেয়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই অসুখ নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে বাবা রামদেবের যোগের টিপস মানতে পারলে অবশ্য অনেক সমস্যা থেকেই দূরে থাকা যায়।
বেশিরভাগ সময়ই সমস্যা অনেকটা এগিয়ে যাওয়ার পর রোগী চিকিৎসকের পরামর্শ নেন। এই কারণে অপারেশন করতে হতে পারে। তবে প্রথম থেকে বাবা রামদেবের পরামর্শ মেনে চলতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে
১. রামদেবের পরামর্শে বলাসন যোগ করুন
এক্ষেত্রে করতে পারেন বলাসন। এই ব্যায়ামটি দারুণ কার্যকরী। এই ব্যায়াম নিয়মিত করতে পারলে হজম ঠিকমতো হয়ে থাকে। এমনকী নিয়মিত এই আসন করলে রক্তচাপ কমতে পারে। গ্যাসের সমস্যাও কমে অনেকটাই।
২. মলাসন ব্যায়ামটি কার্যক
কোষ্ঠকাঠিন্য হল পাইলসের অন্যতম কারণ। এবার সেই সমস্যা দূর করে দিতে পারে মলাসন ব্যায়ামটি (Yoga)। এই ব্যায়াম করতে পারলে মেরুদণ্ড ঋজু থাকে। এমনকী এই আসন নিয়মিত করলে পেটের সমস্যা দূর হয়ে যায়।
৩. পবনমুক্তাসন পাইলস কমাতে পারে
এই ব্যায়ামটি দারুণ কার্যকরী। এক্ষেত্রে এই ব্যায়ামটি করার সময় পেটে চাপ পড়ে। ফলে হজম ক্ষমতার উন্নতি হয়। এমনকী দেখা গিয়েছে যে মলদ্বারের পেশি অনেক বেশি তৎপর হয়ে ওঠে। তাই এই ব্যায়াম আপনি করে নিতেই পারেন। তারপরই সমস্যার সমাধান করা সম্ভব।