বক্সঅফিসে ‘আদিপুরুষ’ এর ভরাডুবি, তবু চড়া পারিশ্রমিকে পরবর্তী ছবির প্রস্তাব পেলেন প্রভাস ?

মুক্তির আগে ‘আদিপুরুষ’ নিয়ে প্রচুর হইচই হলেও প্রায় ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি ছবি এখনও পর্যন্ত খরচের টাকা তুলতে পারেনি বক্স অফিস থেকে। প্রেক্ষাগৃহে দর্শকের আকাল।

‘বাহুবলী’র পরে একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় অনেকেই মনে করছিলেন প্রভাস পরের ছবিতে কম পারিশ্রমিক নেবেন। তবে জানা গেলো ভরাডুবির পরেও চড়া পারিশ্রমিকের বিনিময়ে একটি বড় বাজেটের প্যান-ইন্ডিয়া ছবিতে কাজের প্রস্তাব দেয়া হয়েছে প্রভাসকে।

আগামী তিন বছর প্রভাসের হাতে কোনো সময় নেই। বড় বাজেটের চারটি ছবির কাজ শেষ করবেন অভিনেতা এই সময়ের মধ্যে, যার মধ্যে তিনটি প্যান-ইন্ডিয়ান ছবি। জানা গেছে অভিনেতা পঞ্চম ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এটিও একটি প্যান-ইন্ডিয়া ছবি। কন্নড়ের একটি প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস ছবিটির অর্থায়ন করবে।

কেভিএন প্রোডাকশনস এর আগে ‘বিক্রান্ত রোনা’, ‘রাইডার’ এবং ‘আরআরআর’ (কন্নড়)-এর মতো সফল ছবির প্রযোজনা করেছে। বর্তমানে প্রযোজনা সংস্থাটি ‘কেডি-দ্য ডেভিল’ নির্মাণ করছে। প্রভাসকে নতুন ছবির জন্য চড়া পারিশ্রমিক দেয়া হবে বলে জানা গেছে। গুঞ্জন শোনা যাচ্ছে ছবিটির জন্য ১৫০ কোটি রুপি নেবেন প্রভাস!

প্রভাসের পরের ছবি ‘প্রজেক্ট কে’। সেই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। দেখা যাবে কমল হাসানকেও। ‘প্রজেক্ট কে’-এর জন্যও ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *