গর্ভাবস্থায় এই ৭টি কাজ করলে বিপদ হতে পারে আপনার, থাকুন সাবধান

গর্ভাবস্থায় নারীদের অনেক সাবধানে থাকতে হয়। কারণ সামান্য ভুল বা অসচেতনতার কারণে অনাগত সন্তানের ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় মা ও সন্তানের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ মেনে চলা জরুরি। হাঁটা-চলা, ঘুম, খাওয়া, বিভিন্ন অভ্যাস সবকিছুর ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসকরা মা এবং গর্ভের শিশুর সুস্বাস্থ্যের জন্য এ সময়ে মায়ের শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলেন।

অনেক সময় খামখেয়ালিপনায় অনেক হবু মায়েরাই নিয়ম-কানুন মানে না। এতে ঘটতে পারে মারাত্মক বিপদ। এ কারণে গর্ভাবস্থায় বেশ কিছু কাজ রয়েছে, যেগুলো করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। জেনে নিন সেগুলো-

>> রান্না না করা যেকোনো খাবারই পরিহার করতে হবে। স্মোকড সিফুড, কাঁচা ডিম, চিজ ইত্যাদি খাওয়া যাবে না।

>> গর্ভাবস্থায় ক্যাফেইন খাওয়া একেবারেই উচিত নয়। এতে গর্ভবতী নারীর উচ্চ রক্তচাপ, ঘন ঘন প্রস্রাব এবং হৃদস্পন্দন বাড়তে পারে।

> বিভিন্ন ওষুধ আছে, যেগুলো গর্ভাবস্থায় খেলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

>> ঘরে রঙের কাজ চলাকালীন গর্ভবতী নারীর সেখানে থাকা উচিত নয়। কারণ পেইন্টে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক এবং ক্ষতিকারক দ্রাবক রয়েছে, যা গর্ভবতী নারী ও গর্ভস্থ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

>> গর্ভাবস্থায় হিল পরবেন না। পরলেও ৩ ইঞ্চি বা তারও কম হিলের জুতা পরতে পারেন।

>> ধূমপান এবং অ্যালকোহলের মতো ক্ষতিকর অভ্যাস মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এতে গর্ভপাত, অকাল প্রসব এবং অন্যান্য সমস্যাও হতে পারে।

>> গর্ভাবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। ফলে পায়ের পাতা ফুলে যেতে পারে এবং শিরায় সমস্যা দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *