OMG! সহায় ভাঙা চেয়ার, গরমে খালি পায়ে পেনশন তুলতে গেলেন বৃদ্ধা
April 21, 2023

তার বাড়ি থেকে ব্যংকের দুরুত্ব বেশ কয়েক কিমি। সেই দুরুত্ব পারি দিয়ে বৃদ্ধাকে যেতে হয় তার পেনশনের কয়েকটা টাকা আনতে। সেই টাকার উপরেই নির্ভর করে তার জীবন যাপন।
সোশ্যাল মিডিয়ায় আজ সেই দৃশ্য ভাইরাল হলো। কারণ প্রখর রোদে খালি পায়ে চেয়ারের উপর ভোর করে পথ চলছেন ওই বৃদ্ধা। প্রতিমাসেই এভাবে চেয়ার ধরে ধরে হেটেও যেতে হয় ৭০ বছর বয়সী শীর্ণকায় ওই মহিলাকে।
ঘটনাটি ঘটেছে ওড়িশার ঝাড়িগাঁও ব্লকে। জানা গেছে ওই বৃদ্ধার নাম সূর্য হরিজন। তবে প্রখর রোদে কষ্ট করে গিয়েও হয়নি কোনো লাভ। তার আঙুলের ছাপ না মেলায় মেলেনি পেনশনের টাকা। তাকে ফিরতে হয় খালি হাতেই।