বিশেষ: অক্ষয় তৃতীয়ার অর্থ? ও অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু কথা, দেখেনিন এক নজরে

আসছে ‘অক্ষয় তৃতীয়া’। আর তার আগেই জেনেই এই দিনটির অর্থ ও বিশেষত্ব। ‘অক্ষয়’ শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই। শাস্রে বলা হয় দিন আপনি যা দেন করবেন,তার অক্ষয় ফল প্রাপ্ত হয়। যে সকল পুন্য কর্ম করবেন, তা অক্ষয় হয়ে থাকবে। তাই চিরাচরিত রীতি অনুসরণ করে অনেকেই এই দিনে তার দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ‘হালখাতা’ করে থাকে। মঙ্গোল মূর্তি গনেশ দেব কে পুজো করা হয়। সেই সাথে এই তিথিকে কেন্দ্র করে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠান হয়।
পুরান শাস্র থেকে জানা যায়, এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। দিনেই শুরু হয়েছিল চন্দন যাত্রা। এছাড়াও এই দিনেই ভক্তরাজ সুদামা তার বাল্যকালের বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন এবং শ্রীকৃষ তার কাছ থেকে চালবাজ নিয়ে সুদামার সব দুঃখ মোচন করে দিয়েছিলেন।
দুঃশাসন দ্রোপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। পুরি ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে শুরু হয়েছিল রথ নির্মাণের কাজ।