BigNews: অবসরের বয়স ৬৫ থেকে ৭০, বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার
April 21, 2023

বাংলায় অবসরপ্রাপ্ত চিকিৎসকদের বয়স সীমা ৬৫ থেকে বাড়িয়ে করা হলো ৭০। এছাড়াও সেই সাথে চুক্তি ভিত্তিক চিকিৎসকদের অবসরের বয়স ৬২ থেকে ৬৭ করা হলো।
জানা গেছে রাজ্যে চিকিৎসকদের ঘাটতি মেটানোর জন্যই বয়স ৬২ থেকে ৬৭ করা হয়েছে। আগামীদিনে সর্বোত্তরই বর্ধিত বয়স সীমা চালু করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, রাজ্যে রোগীর সংখ্যা বাড়লেও সেই হারে বাড়েনি সরকারি চিকিৎসকের সংখ্যা। মেডিকেলে কলেজ গুলিতে সিট্ কম থাকার বিষয়টি এখানে মূল কারণ বলে মনে করা হচ্ছে। তবে সরকারি ও বেসরকারি পদক্ষেপে এখন অনেকটাই বেড়েছে মেডিক্যালের সিট্। তাই পরবর্তীতে রাজ্যে চিকিৎসক ঘাটতি কমবে বলে। ফলে হাসপাতালে রোগীরা নিশ্চিন্তে ভালো চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা যায়।