Pushpa 2: আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ পাবে ‘পুষ্পা টু’-এর টিজার

ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। ভক্তরা দিন গুনছেন ‘পুষ্পা টু’-এর টিজারের অপেক্ষায়। জানা গেল, আল্লু অর্জুনের জন্মদিনের দিন প্রকাশ করা হবে বহু প্রতীক্ষিত টিজারটি।
‘পুষ্পা টু’ টিম ভক্তদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে বুধবার নতুন একটি ভিডিও প্রকাশ করে। সেখানেই জানানো হয়েছে যে ৭ এপ্রিল আল্লুর জন্মদিনে টিজার প্রকাশ করা হবে।
ভিডিওর টাইটেল, ‘পুষ্পা কোথায়’। দেখানো হয় যে পুষ্পা তিরুপতি কারাগার থেকে পালিয়েছে। শরীরে বুলেটের ক্ষত।
নভেম্বরে শুটিং শুরু করেন নির্মাতারা। লুক টেস্ট শেষে শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকাও। বেশিরভাগ অংশের শুটিং হয়ে গেছে। এর মাঝে আছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনাকালের পরে ‘পুষ্পা’র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার সিনেমা। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী।
#WhereIsPushpa ?
The search ends soon!The HUNT before the RULE 🪓
Reveal on April 7th at 4.05 PM 🔥#PushpaTheRule ❤️🔥Icon Star @alluarjun @iamRashmika #FahadhFaasil @aryasukku @ThisIsDSP @SukumarWritings @PushpaMovie pic.twitter.com/djm4ClLeHg
— Mythri Movie Makers (@MythriOfficial) April 5, 2023
প্রথম ছবিতেই যে ‘পুষ্পা’র কাহিনী শেষ হচ্ছে না তা ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমার শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। তারপর থেকেই সিনেমার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।