৫মাস পর অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বিপাশা বসু, ভালোবাসায় ভরিয়ে দিলো ভক্তরা
April 6, 2023

অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বিপাশা বসু। বুধবার রাতে সামাজিক মাধ্যমে মেয়ের ছবি শেয়ার করেছেন বিপাশা ও করণ সিং গ্রোভার।
মেয়ের দুটি ছবি শেয়ার করেছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ক্যাপশনে লেখা হয়েছেন, ‘হ্যালো পৃথিবী… আমি দেবী।’
বিপাশার মেয়ের ছবির কমেন্ট বক্স ভরে গেছে ভালোবাসা ও শুভকামনায়। বিপাশা, করণ সিং ও দেবীর সুন্দর ভবিষ্যৎ, সুখ ও সমৃদ্ধি কামনা করে কমেন্ট করেছেন তারকারাও। মেয়ে কার মতো হয়েছে দেখতে, তা নিয়েও কমেন্ট বক্সে মন্তব্য জানিয়েছেন অনেকে।
গত বছর নভেম্বরে মা হয়েছেন বিপাশা। মেয়ের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করলেও এতদিন মেয়ের মুখ দেখাননি অভিনেত্রী। অবশেষে প্রতীক্ষার অবসান হলো।
View this post on Instagram
২০১৬ সালে বাঙালি রীতিতে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৬ বছর পর বাঙালি কন্যা বিপাশার জীবনে আসে প্রথম সন্তান দেবী।