TRP: আবারও সেরার সেরা ‘অনুরাগের ছোয়া’, কত নম্বরে জগদ্ধাত্রী ও গৌরি এলো? রইলো তালিকা

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে প্রকাশ হলো বাংলা ধারাবাহিকের টিআরপি। সব বারের মতো এবারও অনুরাগের ছোয়া দর্শকদের খুশির শেষ নেই। চলতি সপ্তাহে এই ধারাবাহিকটি শীর্ষ স্থান দখল করে আছে। ৯.০ রেটিং নিয়ে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক বেশি নম্বর বেড়ে গিয়েছে সূর্য ও দীপার।

অন্যদিকে চমক দিল ‘নিম ফুলের মধু’।প্রাপ্ত নম্বর ৭.৮। এই ধারাবাহিকে বাড়ি ভাগের মতো বাস্তব দৃশ্য থাকায় দর্শকদের মন জয় করে নিয়েছে। যার কারণে সোজা তৃতীয় স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিকটি।অন্যদিকে সপ্তম স্থান থেকে একধাপ নিচে নেমে এসেছে ‘মেয়েবেলা’। তবে এবার ‘গৌরী এলো’ ধারাবাহিক প্রেমিকদের মন খুবই খারাপ। তালিকায় ভালো ফল করতে পারেনি এই ধারাবাহিকটি।

এই সপ্তাহে প্রথম পাঁচে রয়েছে অনুরাগের ছোঁয়া। ৮.৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। ৭.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে রয়েছে গৌরি এলো। তার প্রাপ্ত নম্বর ৭.৭ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’ ৭.৫।

প্রথম – অনুরাগের ছোঁয়া ( ৯.০)

দ্বিতীয় – জগদ্ধাত্রী (৮.৩)

তৃতীয় – নিম ফুলের মধু (৭.৮)

চতুর্থ – গৌরি এলো (৭.৭)

পঞ্চম – খেলনা বাড়ি (৭.৫)

ষষ্ঠ – পঞ্চমী (৬.৭)

সপ্তম – রাঙা বউ (৬.৬)

অষ্টম – মেয়েবেলা (৬.৪)

নবম – বাংলা মিডিয়াম (৬.২)

দশম – মিঠাই । হরগৌরী পাইস হোটে (৬.১)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *