একই সাজে টিভির পর্দায় মিঠাই ও দীপা, দেখা মাত্রই মাথায় আগুন জ্বলছে দর্শকদের

বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন কিছু সিরিয়াল রয়েছে যেগুলি শেষ হয়ে গেলেও কিংবাটিআরপি তালিকাতে খারাপ ফল করলেও জনপ্রিয়তা কমে যায় না। ঠিক যেমন দেখা যাচ্ছে জি বাংলার মিঠাই ধারাবাহিকে। একসময়ে ৫৬ বার টিআরপি শীর্ষ স্থানে ছিল এই সিরিয়ালটি। কিন্তু এখন টপ পাঁচেও নিজের জায়গা করে নিতে পারছে না।

অন্যদিকে বর্তমানে বাজার কাঁপাচ্ছে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকে নিত্য নতুন টুইস্ট থাকার কারণে পরপর বেঙ্গল টপার হয়ে শীর্ষ স্থানে রয়েছে। সম্প্রতি ধারাবাহিকে এলো নতুন দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে রুপা এবং সোনা চা বাগানে পাহাড়ি পোশাকে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে।ঠিক তখনই পাহাড়ি পোশাকে সামনে আসে দাঁড়ায় দীপা। এই দেখে মিঠাই দর্শকদের মাথায় আগুন জ্বলছে।তাদের দাবিএই ধারাবাহিক মিঠাইকে নকল করেছে।

এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে এক ভক্ত পোষ্ট করে লিখেছেন,’ কপিবাজ মিঠাই। বাংলার এক নম্বর সিরিয়াল কেউ কপি করতে ছাড়লো না। মিঠাই এর কোন অধিকার নাই বাংলা টপার সিরিয়াল কে কপি করার’। নিচে আবার যোগ করেছেন ,’কেউ জ্ঞান দিতে আসবেন না প্লিজ’।

বোঝার কিছুই বাকি থাকে নি এক মিঠাই ভক্ত অনুরাগের ছোঁয়া ভক্তদের একহাত নিয়েছেন, তারপর দুই পক্ষের ভক্তদের মধ্যে ধুন্ধুমার কাণ্ড লেগে গিয়েছে মন্তব্য বাক্সে।কেউ লিখেছেন মিঠাই কপি করেছে। কারণ অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি কার্তিকাদীপম ধারাবাহিকের বাংলা। সে কারণে এখানে আগেই দেখানো হয়েছে।

এই মন্তব্যে চুপ থাকেনি মিঠাই ভক্তরাও, সাজের মিল থাকার কারণে দুই ধারাবাহিকের ভুক্তদের মধ্যে লড়াই হয়ে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *