ফ্রিজের ভিতর রাখা শরীরের টুকরো, খাবারে মিলেছে মাথার খুলি, নৃশংসভাবে খুন মডেল-অভিনেত্রী

ফ্রিজের ভিতর রাখা শরীরের টুকরো, খাবারে মিলেছে মাথার খুলি। সম্প্রতি এমনই নৃশংসভাবে খুন করা হয়েছে এক মডেল তথা অভিনেত্রীকে। আর খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে। ঘটনা হংকং-এর। সম্প্রতি নৃশংসভাবে খুন করা হয় অ্যাবি চোই-কে।
জানা যাচ্ছে, চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ মিনিটের দূরত্বে হংকংয়ের একটি শহরতলির এক বাড়ির ফ্রিজে হংকংয়ের মডেল অ্যাবি চোইয়ের টুকরো টুকরো দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি এক প্রকার অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে।

গত রোববার চোই-এর মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিশের সন্দেহ হয় তাকে জোরদার আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোই-এর টুকরো দেহ। তদন্তকারী অফিসাররা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোই-এর হাত, এবং শরীরে আরো বেশকিছু অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।

গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন অভিনেত্রী অ্যাবি চোই। এই খুনের ঘটনায় ধৃত অভিনেত্রীর স্বামী অ্যালেক্স কোয়াং ও শ্বশুর কোং কাউ এবং দেবর অ্যান্টনি কোয়াং-কে খুনের অভিযোগে গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। তারা যাতে কোনোভাবে জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই খুনের ঘটনা এখনো পর্যন্ত ২০২৩-এর সবথেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *