শীতের শুরুতেই ধাক্কা! বাংলায় বাড়তে পারে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

শীতের আমেজ ঠিকমতো উপভোগ করতে না করতেই বাংলার মানুষের জন্য দুঃসংবাদ সামনে এসেছে। সবে শীতের মরসুম শুরু হয়েছে এবং ধীরে ধীরে নামতে শুরু করেছিল তাপমাত্রা। এরই মধ্যে নতুন সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে শীতের আমেজ।

উত্তুরে হাওয়ায় রাজ্যে শীতের আমেজ তৈরি হয়েছে এবং উত্তর ও উত্তর-পূর্ব দিকের বাতাস বইছে। তবে আগামী দুদিনে বিভিন্ন জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী সাতদিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে। পাশাপাশি কেরল ও গুজরাটে আরও দুটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে, তবে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা এখনও নেই।

অন্যদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে, বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। আজ সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *