শিলিগুড়ি থেকে সিকিম-উত্তর-পূর্ব, বদলে যাবে যোগাযোগের ছবি! উত্তরবঙ্গে ১ লক্ষ কোটির বেশি সড়ক প্রকল্পের ঘোষণা

উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটিরও বেশি টাকা বিনিয়োগের ঘোষণা করল কেন্দ্র। দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের লক্ষ্যে ছ’টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও সেতু প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি। কোথাও ডিপিআর তৈরির কাজ চলছে, আবার কোথাও ইতিমধ্যেই জমি অধিগ্রহণ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রস্তাবিত ছ’টি প্রকল্পের বিবরণ

  • দার্জিলিং-শিলিগুড়ি বিকল্প জাতীয় সড়ক: আনুমানিক ৬,০০০ কোটি টাকা খরচে এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে।

  • শিলিগুড়ি-গুয়াহাটি চার লেনের জাতীয় সড়ক: এই চার লেনের সড়কের জন্য আনুমানিক ২৬,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

  • শিলিগুড়ি-সিকিম চার লেনের সড়ক: প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে।

  • শিলিগুড়ি-গোরক্ষপুর এক্সপ্রেসওয়ে: প্রায় ৩৮,০০০ কোটি টাকা ব্যয়ে এই এক্সপ্রেসওয়ে গড়ার পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।

  • মালবাজার-গুজনজোড়া সংযোগকারী সেতু ও চার লেনের রাস্তা: প্রায় ৩৭৫ কোটি টাকা ব্যয়ে মাল ও নেওড়া নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ সেতু ও চার লেনের সড়ক তৈরির প্রস্তাব রয়েছে।

  • মহানন্দা নদীর উপর নতুন সেতু: এই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের প্রক্রিয়া এগিয়ে চলেছে।

কৌশলগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা

রাজু বিস্তার দাবি, এই প্রকল্পগুলি চালু হলে শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব আরও বাড়বে। এর পাশাপাশি উত্তরবঙ্গে পর্যটন, বাণিজ্য, কৃষি, শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা খুলবে বলে মনে করা হচ্ছে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *