সব জল্পনায় ইতি, কবে থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন? বড় ঘোষণা সরকারের

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই তিনদিনের বিশেষ অধিবেশন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বৃহস্পতিবার, ২৬ নভেম্বর এই ঘোষণা করেছেন। জানা গিয়েছে, ৩০ নভেম্বর লোকসভায় এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন ডাকা হয়েছে। বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে মুলতুবি হওয়ার আগেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

সরকারের তরফে বিশেষ অধিবেশনের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, এই অধিবেশনে ফের একবার মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করা হতে পারে। এই দুটি সংবিধান সংশোধনী বিল পেশ করার লক্ষ্যেই এতদিন বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে মুলতুবি করা হয়নি বলে মনে করা হচ্ছে। কারণ অধিবেশন চলাকালীন বিশেষ অধিবেশন ডাকলে মাত্র ৭২ ঘণ্টার নোটিসে তা সম্ভব হয়; অন্যথায় অন্তত ১৪ দিনের নোটিস দিতে হয়।

এর আগে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিশেষ অধিবেশনে এই দুটি বিল আনা হলেও সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভায় তা আটকে গিয়েছিল। এবার ফের একবার বিল দুটি পাশ করানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের দাবি, এ বার সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী। সূত্রের খবর, তৃণমূল ভেঙে তৈরি হওয়া এনসিপিআই এনডিএ-কে সমর্থন জানানোর কথা বলেছে, যা শাসক জোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *