কলকাতায় কমল তাপমাত্রা, উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে ঠান্ডার ইঙ্গিত! উত্তরবঙ্গে ঘন কুয়াশা

পৌষের আগেই অগ্রহায়ণে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিকেলের পর থেকেই শহর ও মফস্বল এলাকায় ঠান্ডার অনুভূতি বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে, যদিও আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়াহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন আকাশ পরিষ্কার থাকায় সকাল থেকে রোদ উঠলেও উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের আমেজ বাড়ছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই; সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদ উঠবে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
কলকাতায় মঙ্গলবার থেকেই ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে এবং বুধবার সকালে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছিল। বৃহস্পতিবারও শহরের আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার কারণে সকাল ও রাতের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে এবং আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও নামতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের প্রভাব বাড়ছে। সকাল থেকেই বিভিন্ন জেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে এবং কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, নভেম্বরের শেষ দিকে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি পারদ পতনের ধারা বজায় থাকলে অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই রাজ্যের মানুষ আরও জোরালো শীতের আমেজ পাবেন বলে মনে করা হচ্ছে।