অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে ১ লক্ষ টাকা ছুঁতে পারে বেসিক স্যালারি? জানুন হিসাব

অষ্টম বেতন কমিশন ঘিরে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে ফিটমেন্ট ফ্যাক্টর। মূলত এই গুণকের ওপরই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির হিসাব। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১ থেকে ৪ করার প্রস্তাব কমিশনের কাছে জমা পড়েছে। প্রস্তাব অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ৪ ধার্য হলে ২৫,০০০ টাকা বেসিক স্যালারি বেড়ে ১ লক্ষ টাকা হতে পারে। তবে এগুলি এখনও কেবল কর্মী সংগঠনের প্রস্তাব মাত্র; অষ্টম বেতন কমিশন এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সুপারিশ বা সিদ্ধান্ত ঘোষণা করেনি।
কোন সংগঠনের কী দাবি?
অষ্টম বেতন কমিশনের সামনে একাধিক ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলে ধরেছে বিভিন্ন সংগঠন। মিনিস্টিরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (এনসি-জেসিএম) ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার দাবি জানিয়েছে। অন্যদিকে, আরও এক ধাপ এগিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করার প্রস্তাব রেখেছে সংশ্লিষ্ট কর্মী সংগঠন।
ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সম্ভাব্য বেতন হিসাব
কেন্দ্রীয় সরকার কর্মী সংগঠনগুলির প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরে সম্মতি দিলে মূল বেতনে বড়সড় পরিবর্তন আসতে পারে। প্রস্তাবিত হিসাব অনুযায়ী সম্ভাব্য বেসিক পে কেমন হতে পারে, তা নিচে তুলে ধরা হলো:
-
ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১ হলে:
-
বর্তমান বেসিক স্যালারি ২৫,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ৯০,২৫০ টাকা।
-
বর্তমান বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ১,২৬,৩৫০ টাকা।
-
বর্তমান বেসিক স্যালারি ৫০,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ১,৮০,৫০০ টাকা।
-
-
ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ হলে:
-
বর্তমান বেসিক স্যালারি ২৫,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ৯৫,৮২৫ টাকা।
-
বর্তমান বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ১,৩৪,১৫৫ টাকা।
-
বর্তমান বেসিক স্যালারি ৫০,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ১,৯১,৬৫০ টাকা।
-
-
ফিটমেন্ট ফ্যাক্টর ৪ হলে:
-
বর্তমান বেসিক স্যালারি ২৫,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ১,০০,০০০ টাকা।
-
বর্তমান বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ১,৪০,০০০ টাকা।
-
বর্তমান বেসিক স্যালারি ৫০,০০০ টাকা হলে বর্ধিত বেতন হতে পারে ২,০০,০০০ টাকা।
-
আগের কমিশন ও সময়সীমা
এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম বেসিক পে ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। প্রসঙ্গত, অষ্টম বেতন কমিশনকে বেতন কাঠামো পর্যালোচনা ও সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই নির্ধারিত সময়ের ১২ মাস অতিক্রান্ত হয়েছে। এখন কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রের অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছেন কর্মী ও পেনশনভোগীরা।