ব্যাঙ্ক অফ বরোদায় ৮৩৭টি শূন্যপদে বড় নিয়োগ, স্নাতক হলেই আবেদনের সুযোগ!

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। স্নাতক ডিগ্রি থাকলেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদায় কাজের সুযোগ মিলছে। অভিজ্ঞ পেশাদারদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের সময়সীমাও সম্প্রতি বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করতে পারেন।

ব্যাঙ্ক অফ বরোদায় মোট পাঁচটি ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৮৩৭টি। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে, যেখানে ৭৯১ জনকে নেওয়া হবে। এছাড়া গ্রুপ হেড বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গ্রেড ২ পদে ৮টি, হেড ইনভেস্টমেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গ্রেড ২ পদে ১টি, টেরিটরি হেড বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গ্রেড ১ পদে ৩৫টি এবং ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গ্রেড ১ পদে ২টি শূন্যপদ রয়েছে।

বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ হেড পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রির পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি ক্ষেত্রে অন্তত ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। হেড ইনভেস্টমেন্ট পদের জন্য স্নাতক ডিগ্রি, নির্দিষ্ট এনআইএসএম সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

টেরিটরি হেড পদের জন্য স্নাতক ডিগ্রি ও ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি ও ৫ বছরের অভিজ্ঞতা লাগবে, পাশাপাশি এনআইএসএম সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। অন্যদিকে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য স্নাতক ডিগ্রি, ৩ বছরের অভিজ্ঞতা এবং এনআইএসএম বা আইআরডিএ সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমার ক্ষেত্রেও পদ অনুযায়ী ভিন্ন মানদণ্ড রাখা হয়েছে। গ্রুপ হেড ও হেড ইনভেস্টমেন্ট পদের জন্য বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। টেরিটরি হেড পদের জন্য বয়স ২৮ থেকে ৪২ বছর, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার পদের জন্য ২৬ থেকে ৪৫ বছর এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে বয়সসীমা রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *