হাই কোর্টে ফেরত যাবে পুরভোট মামলা? শীর্ষ আদালতের প্রস্তাবে রাজ্যের আপত্তি, জমে উঠেছে লড়াই

কলকাতায় কবে পুরভোট হবে, সে বিষয়ে বুধবারও কোনও চূড়ান্ত ফয়সালা হলো না। কলকাতা পুরভোট সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে শীর্ষ আদালতের এই প্রাথমিক প্রস্তাবে আপত্তি প্রকাশ করেছে রাজ্য সরকার।

রাজ্যের সরকারি আইনজীবীর দাবি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলাটি সুপ্রিম কোর্টই নিষ্পত্তি করুক। অন্যদিকে, মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সুপ্রিম কোর্টের প্রস্তাবের পক্ষে সওয়াল করেছেন বাম ও তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা।

আগামী সোমবার অর্থাৎ ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। ওই দিন মামলা ফেরত পাঠানোর প্রস্তাব প্রসঙ্গে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান ও মত জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এর আগে কলকাতা পুরভোট সংক্রান্ত মামলায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *