শিমলা-দার্জিলিং যাচ্ছেন? পকেট না ফাঁকা করে ট্রেনে পাহাড়ে পৌঁছানোর উপায় জানুন

শীতে কম খরচে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? আপনার জন্য রইল ভারতের মনোরম ৬টি হিল স্টেশনের খোঁজ, যেখানে ট্রেনেই সহজে পৌঁছে যাওয়া যায়। শীতকালে পাহাড়ের পরিবেশ আরও মোহময় হয়ে ওঠে। বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি দারুণ সুযোগ। ট্রেনে চেপে এই ৬টি হিল স্টেশনে কীভাবে যাবেন, দেখে নিন তার বিস্তারিত হদিশ।
শিমলা, হিমাচল প্রদেশ মেইনলাইন ট্রেনে কালকা পৌঁছানোর পর ইউনেস্কো-স্বীকৃত কালকা-শিমলা টয় ট্রেনে উঠতে পারেন। শীতের ঠান্ডা আবহাওয়ায় বেড়ানোর জন্য এটি বেশ উপযোগী একটি জায়গা।
দার্জিলিং, পশ্চিমবঙ্গ রাতের ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে চাপতে পারেন। এখানে গেলে মোমো, হোম স্টে এবং মনোরম পাহাড়ি পরিবেশ উপভোগ করা যায়।
উটি, তামিলনাড়ু কোয়েম্বাটুর বা মেট্টুপালায়ম পৌঁছে নীলগিরি মাউন্টেন রেলওয়েতে যাত্রা করা যায়। এটি ভারতের অন্যতম সাশ্রয়ী গন্তব্যগুলোর একটি। সুন্দর পাহাড়ি দৃশ্য ও স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন এখানে।
মাথেরান, মহারাষ্ট্র লোকাল বা এক্সপ্রেস ট্রেনে নেরাল জংশনে নামতে হবে। মহারাষ্ট্রের এই হিল স্টেশনটি সবুজ প্রকৃতি, দৃশ্যমানতা এবং মনোরম আবহাওয়ার জন্য বেশ পরিচিত।
ম্যাকলিওড গঞ্জ (ধরমশালা), হিমাচল প্রদেশ দিল্লি থেকে রাতের ট্রেন ধরে পাঠানকোট যেতে পারেন। এরপর কাংড়া ভ্যালি রেলওয়ে বা বাসে চেপে পৌঁছানো যায় এখানে। কম খরচে ব্যাকপ্যাকার্স হোস্টেল এবং স্ট্রিট ফুডের সুবিধা পাওয়া যায়।
মুসুরি, উত্তরাখণ্ড দেরাদুন স্টেশনে এক্সপ্রেস ট্রেনে পৌঁছে শেয়ার ট্যাক্সি বা বাসে প্রায় ৩৫ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে মুসুরিতে যাওয়া যায়। যাতায়াত তুলনামূলকভাবে সস্তা এবং থাকার জন্য গেস্টহাউসও সহজেই পাওয়া যায়।