নতুন বাস উদ্বোধনে চরম চাঞ্চল্য! অভিযুক্তকে হাতে পেয়ে ক্ষোভে ফুঁসছে কেষ্টপুর

কলকাতার উপকণ্ঠে কেষ্টপুর এলাকায় একটি সরকারি অরেঞ্জ বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান চলাকালীন সাধারণ মানুষ যখন উচ্ছ্বাসের সঙ্গে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিচ্ছিলেন, ঠিক সেই সময় পাশ থেকে ‘ভারত মাতা মুর্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদ এনামূল মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। পরবর্তীতে ভাইরাল ভিডিওর সূত্র ধরে অভিযুক্ত যুবককে শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। কেষ্টপুর তিন নম্বর এলাকায় তাকে হাতেনাতে ধরে ফেলে উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে এবং শেষপর্যন্ত বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে কেষ্টপুর এলাকায় নতুন অরেঞ্জ বাস পরিষেবা চালুর সময় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের একাংশ দেশপ্রেমের আবেগে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিচ্ছিলেন। অভিযোগ, সেই মুহূর্তে অন্য একটি বাসে থাকা এনামূল মোল্লা পালটা চিৎকার করে ‘ভারত মাতা মুর্দাবাদ’ বলে মন্তব্য করে। তৎক্ষণাৎ বাসে উপস্থিত অন্যান্য যাত্রীরা এর তীব্র প্রতিবাদ জানান এবং তাকে ক্ষমা চাইতে বলেন।

সেই ঘটনার মুহূর্তটি কেউ মোবাইল ফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কেষ্টপুর ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধতে থাকে এবং স্থানীয়রা ওই যুবকের খোঁজ শুরু করেন।

তদন্তে ও স্থানীয়দের খোঁজখবরে জানা যায়, অভিযুক্ত এনামূল মোল্লার আদি বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায়। কর্মসূত্রে সে কেষ্টপুরের ২৬ নম্বর ওয়ার্ডের একটি মাংসের দোকানে সহকারী হিসেবে কাজ করত। শনিবার কেষ্টপুর তিন নম্বর এলাকায় এনামূলকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ভাইরাল ভিডিওর মুখের সঙ্গে মিলিয়ে তাকে চিনতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

মুহূর্তের মধ্যে বহু মানুষ সেখানে জড়ো হয়ে ওই যুবককে ঘিরে ধরেন। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হয় অভিযুক্ত যুবক। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। খবর পেয়ে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে এনামূল মোল্লাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।

প্রকাশ্যে আসা অপর একটি ভিডিওতে দেখা গেছে, জনতার রোষের মুখে মাটিতে বসে হাত জোড় করে ক্ষমা চাইছে এবং কান্নাকাটি করছে ওই যুবক। স্থানীয় বাসিন্দাদের দাবি, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় আবেগে আঘাত হানার এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

বর্তমানে বাগুইআটি থানার পুলিশ অভিযুক্ত এনামূল মোল্লাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করার পাশাপাশি ঠিক কী উদ্দেশ্যে বা কোন পরিস্থিতিতে ওই যুবক এমন আপত্তিকর স্লোগান দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সেজন্য কেষ্টপুরের সংবেদনশীল এলাকাগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *