পাতার নিচে লুকোনো সাদা পোকা গাছ শুকিয়ে দিচ্ছে? ভিনেগার ব্যবহারের সঠিক নিয়ম জানলে চমকে যাবেন

বাগান বা ছাদবাগানের গাছের মালিকদের কাছে মিলিবাগ বা গাছের সাদা পোকা এক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পাতা, ডাল ও কুঁড়ির নিচের দিকে লেগে থাকা এই পোকাগুলো গাছের রস শুষে নিয়ে গাছকে দুর্বল ও শুকিয়ে দেয়। তবে কোনো রাসায়নিক ব্যবহার না করেই রান্নাঘরের একটি সাধারণ উপাদান দিয়ে সহজেই এই পোকা তাড়ানো সম্ভব।

সেই উপাদানটি হলো ভিনেগার (Vinegar)। মিলিবাগ বা সাদা পোকার গায়ে মোমের মতো একটি আস্তরণ থাকে, যার ফলে শুধু জল ঢাললে এরা মরে না। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড (Acetic Acid) ওই মোমের আস্তরণ গলিয়ে দেয় এবং পোকাগুলোকে নষ্ট করতে সাহায্য করে।

কীভাবে বানাবেন এই স্প্রে?

ভিনেগারের স্প্রে তৈরি করতে মাত্র ১০ মিনিটের মতো সময় লাগে। ১ লিটার জলে ২ চামচ সাদা ভিনেগার মেশান। এর সঙ্গে ১ চামচ তরল সাবান (Liquid Soap) দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তরল সাবান মেশানোর ফলে মিশ্রণটি পাতা এবং পোকার গায়ে ভালোভাবে আটকে থাকে।

কীভাবে ও কোথায় ব্যবহার করবেন?

স্প্রে তৈরি হয়ে গেলে প্রথমে গাছের কয়েকটি পাতায় তা ছিটিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন। পাতার রঙ বাদামি না হলে বা কোনো ক্ষতি না দেখলে তবেই পুরো গাছে ব্যবহার করুন। যেসব জায়গায় মিলিবাগ বেশি থাকে, যেমন পাতা, ডাল ও কুঁড়ির নিচের অংশে, সেখানে ভালোভাবে এই স্প্রে ছিটিয়ে দিন।

সতর্কতা ও ব্যবহারের নিয়ম

ভিনেগার কখনো সরাসরি গাছে স্প্রে করা উচিত নয়। প্রয়োজনে ১ ভাগ ভিনেগারের সঙ্গে ৩ ভাগ জল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। আবার তুলো ভিনেগারে ভিজিয়ে শুধু পোকাগুলোর গায়েও লাগানো যায়। ভিনেগার যেহেতু অ্যাসিডিক প্রকৃতির, তাই এর মাত্রা বেশি হলে বা কড়া রোদে স্প্রে করলে গাছের পাতা পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পুরো গাছে প্রয়োগের আগে একটি পাতায় পরীক্ষা করে নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *