কোচবিহার ও জলপাইগুড়ির পর পাহাড়েও হানা? জল জীবন মিশন নিয়ে বড় পদক্ষেপ কমিশনের

জল জীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ এবার উত্তরবঙ্গের আরও দুই জেলায়। কোচবিহার ও জলপাইগুড়ির পর দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকেও এই কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের অভিযোগ জমা পড়েছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন প্রতিরোধ কমিশনে।

কাজ অসম্পূর্ণ, তবুও টাকা মেটানোর অভিযোগ

অভিযোগ উঠেছে, কোথাও পানীয় জলের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে, আবার কোথাও পরিকাঠামো তৈরির কাজ এখনও অসম্পূর্ণ। এমনকী বিস্তীর্ণ এলাকায় পাইপলাইন বসানোর কাজ না করেই লক্ষ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে।

ডিসেম্বরের শুরুতেই পাহাড়ে কমিশনের অনুসন্ধান

জল জীবন মিশন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এবার কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলার বিষয়েও অনুসন্ধান শুরু করতে চলেছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন।

জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শুরুতেই দার্জিলিং ও কালিম্পং জেলায় যাবেন কমিশনের আধিকারিকরা। সেখানে প্রকল্পের কাজের অগ্রগতি এবং আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এই পদক্ষেপে উত্তরবঙ্গের আরও দুই জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *