খরচের চাপে দেউলিয়া হওয়ার মুখে কেএফসি ফ্র্যাঞ্চাইজি ‘টেস্টি চিক’ন’? জেনে নিন আসল কারণ

বিশ্বজুড়ে পরিচিত ফাস্ট ফুড সংস্থা কেএফসি (KFC)-র অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি ‘টেস্টি চিক’ন এলএলসি’ (Tasty Chick’n LLC) আর্থিক সঙ্কট ও বিক্রি কমে যাওয়ার জেরে দেউলিয়া সুরক্ষার পথে হাঁটল। ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল হওয়া এড়াতে সংস্থাটি আমেরিকার টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্ট দেউলিয়া আদালতে ‘চ্যাপ্টার ১১’ (Chapter 11)-এর আওতায় দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে। তবে এই পরিস্থিতি কেবল আমেরিকার ক্ষেত্রেই সীমাবদ্ধ এবং ভারতে এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।

কেন এই সঙ্কট, কী বলছে তথ্য?আদালতের নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, টেক্সাসের প্লানো-ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি সংস্থাটির আমেরিকার ১০টি প্রদেশে ৭৫টি কেএফসি এবং ৯টি যৌথ কেএফসি/টাকো বেল মিলিয়ে মোট ৮৪টি রেস্তোরাঁ রয়েছে। ২০২১ সালে গঠিত এই সংস্থার পরিচালনা ও সঙ্কটের প্রেক্ষাপটে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি খাবারের কাঁচামাল, কর্মীদের বেতন, পরিচালনা এবং ভাড়ার খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় মুনাফায় বড়সড় ধাক্কা লেগেছে।

এছাড়া ফ্র্যাঞ্চাইজ়ি চুক্তির শর্ত অনুযায়ী রেস্তোরাঁ সংস্কার ও আধুনিকীকরণের বিপুল খরচের চাপও সংস্থার ওপর রয়েছে। ২০২৬ সালের শুরু থেকেই আমেরিকার বিভিন্ন প্রদেশে একাধিক শাখা বন্ধ হয়েছে এবং আরও বেশ কয়েকটি আউটলেটের লিজ় বাতিল বা ছাড়ার প্রক্রিয়া চলছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

আউটলেট বিক্রি ও ভবিষ্যৎ পরিকল্পনা আর্থিক চাপের মধ্যে আচমকা বিভিন্ন এলাকা থেকে আউটলেট বন্ধ হয়ে গেলে ক্রেতাদের আস্থা ও ব্র্যান্ডের উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, দেউলিয়া সুরক্ষা প্রক্রিয়ার মধ্যেই আদালতের তত্ত্বাবধানে আউটলেট বা সম্পত্তি বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *