অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবথেকে বড় কালিমালিপ্ত অধ্যায়! স্যান্ডপ্রপার কাণ্ড নিয়ে কামিনের বিরুদ্ধে বিস্ফোরক বেমক্রফ্ট

ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত এবং কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার গেট’ বা বল টেম্পারিং বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। উসকে ওঠা সেই পুরনো ক্ষতে এবার ফের নতুন করে নুন চিপোলেন সেই সময়কার অভিযুক্ত ক্রিকেটার ক্যামেরন বেমক্রফট। উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক সব মন্তব্যের পর, এবার খোদ ক্যামেরন বেমক্রফ্টের নতুন এক দাবি পুরো অস্ট্রেলিয়ান দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তাঁর স্পষ্ট অভিযোগ, সেদিন মাঠে স্যান্ডপেপার ব্যবহারের কথা দলের কমবেশি প্রত্যেকেই জানতেন!

প্রসঙ্গকষ্ট, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির এই গুরুতর অভিযোগে তোলপাড় হয়ে উঠেছিল আন্তর্জাতিক ক্রিকেটমহল। সেই সময় এই ঘটনায় সরাসরি দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছিল কেবল তিনজন খেলোয়াড়কে—অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং তরুণ ব্যাটার ক্যামেরন বেমক্রফট। যার জেরে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এবং বেমক্রফটকে ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল।

কী চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বেমক্রফট?

সম্প্রতি ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় একটি কলাম লিখে বেমক্রফট দাবি করেছেন যে, স্যান্ডপেপার কাণ্ডের সেই অন্ধকার অধ্যায়ে কেবল তাঁরা তিনজনই একাকী যুক্ত ছিলেন না। তাঁর সাফ কথা, দক্ষিণ আফ্রিকার মাটিতে মাঠে নেমে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার একা জানতেন না, এই গোপন সত্য সম্পর্কে দলের বাকিরাও ওয়াকিবহাল ছিল। অর্থাৎ, গোটা অস্ট্রেলিয়ান দলই এই বিষয়ে জানত বলে দাবি করেছেন তিনি।

প্যাট কামিন্সকে নিয়ে ক্ষোভ ও ধোঁকার অভিযোগ

এই পুরনো বিতর্ককে পুনরায় খুঁচিয়ে তোলার পেছনে মূলত বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের একটি সাম্প্রতিক মন্তব্য দায়ী বলে জানিয়েছেন বেমক্রফট। কিছুদিন আগে এক প্রেস কনফারেন্সে প্যাট কামিন্স দাবি করেছিলেন যে, সেই বল টেম্পারিং কাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের অন্য কোনো খেলোয়াড় বা বোলাররা দূরদূরান্তে যুক্ত ছিলেন না। কামিন্সের এই বক্তব্যের পরই চরম ক্ষুব্ধ হন বেমক্রফট।

তিনি লেখেন, “উসমান খোয়াজার আত্মজীবনী ‘সব্র’ সেই পুরনো স্মৃতিগুলিকে ফের মাথাচাড়া দিয়ে তুলেছিল। এটি এমন এক মানসিক বোঝা ছিল, যা আমি এতদিন একা বহন করে চলেছি। কিন্তু আজ এই সত্য সামনে আনার প্রধান অনুঘটক হলো অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের ওই প্রেস কনফারেন্স। তাঁর ওই কথাগুলি আমাকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে এবং এক গভীর প্রতারণা ও নিঃসঙ্গতার অনুভূতি উপহার দিয়েছে।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরে কামিন্স ও বেমক্রফ্টের এই বাকযুদ্ধ ঘিরে আন্তর্জাতিক মহলে ফের একবার শোরগোল শুরু হয়েছে। বছরের পর বছর পার হয়ে গেলেও সেই অভিশপ্ত রাতের ভূত যে এখনও অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে তাড়া করে বেড়াচ্ছে, এই নতুন বিতর্ক তারই এক স্পষ্ট প্রমাণ।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *