মহেন্দ্র সিং ধোনিকে খোদ সতীর্থের গালিগালাজ! দলের থেকে তাড়ানোর দাবি উঠলেও কেন তাকে বাঁচিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’?

আইপিএল থেকে সম্প্রতি নিজের অবসরের ঘোষণা দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর বর্ণময় কেরিয়ার, ক্ষুরধার ম্যাচ রিডিং ক্ষমতা, একের পর এক অবিশ্বাস্য সিদ্ধান্ত এবং চিরপরিচিত সেই সাঞ্চলের দুনিয়া জুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (CSK) পাঁচবার আইপিএলের ট্রফি ঘরে তুলেছে। বিশ্ব ক্রিকেটে এমন জুনিয়র বা সিনিয়র ক্রিকেটার মেলা ভার, যিনি ‘মাহি’-র মুুরিদ নন। কিন্তু এমন একজন সর্বকালের সেরা অধিনায়ককে ঘিরে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা শুনে চোখ কপালে উঠবে ভক্তদের। আপনি কি জানেন, খোদ দলেরই এক সতীর্থ ক্রিকেটার প্রকাশ্যে গালি দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে?

ঠিক কী ঘটেছিল? কে সেই ক্রিকেটার?

ধোনিকে এক সতীর্থের গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি পুরোনো ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার ওই ভিডিওটিতে এই চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ পাওয়া যায়। আকাশ চোপড়ার দাবি অনুযায়ী, ঘটনাটি ২০২৩ সালের—অর্থাৎ যে বছর সিএসকে তাদের পঞ্চম ও শেষ আইপিএল ট্রফি জিতেছিল।

আকাশের বক্তব্য অনুযায়ী, ধোনির সঙ্গে দুর্ব্যবহারের পর দলের এক সদস্য সোজাসুজি মহেন্দ্র সিং ধোনির কাছে গিয়ে সেই অভিযুক্ত ক্রিকেটারকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানিয়েছিলেন। কিন্তু ধোনি নিজের ক্ষোভ বা জেদ প্রশমিত করে ওই ক্রিকেটারের ম্যাচ জেতানোর সহজাত ক্ষমতার কথা মাথায় রেখে তাঁকে স্কোয়াডেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সোশ্যাল মিডিয়ায় কোন ক্রিকেটারের নাম ঘুরছে?

আকাশ চোপড়া তাঁর সেই ভিডিওতে অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনেননি। তবে নেটপাড়ার গোয়েন্দারা চুপ করে বসে নেই। সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে যে, সেই খেলোয়াড়টি আর কেউ নন, বাঁ-হাতি পেসার আকাশ সিং, যিনি ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং সংবাদমাধ্যম বা কোনো দায়িত্বপ্রাপ্ত সূত্র এর কোনো পাকাপাকি সত্যতা স্বীকার করেনি।

কে এই আকাশ সিং?

অভিযুক্তের তালিকায় যাঁর নাম উঠে আসছে, সেই আকাশ সিং হলেন একজন উদীয়মান বাঁ-হাতি পেসার। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল তাঁর। পরবর্তীতে চেন্নাই সুপার কিংস তাঁর দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি হয় এবং ২০২৩ সালের বিজয়ী দলের স্কোয়াডে তিনি যুক্ত হন। ওই নির্দিষ্ট মরশুমে সিএসকের জার্সিতে ৬টি ম্যাচ খেলে ৫টি উইকেট শিকার করেছিলেন তিনি।

তবে ওই ঘটনার পরই হোক বা পারফরম্যান্সের কারণে, ২০২৩ সালের পর সিএসকে তাঁকে দল থেকে রিলিজ করে দেয়। এরপর আইপিএল ২০২৪-এ তাঁকে আর কোনো দলেই দেখা যায়নি। পরবর্তীতে তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর হয়েও মাঠে নেমেছেন। সামগ্রিক আইপিএল কেরিয়ারে তিনি এখনও পর্যন্ত মোট ৩টি দলের হয়ে ১২টি ম্যাচ খেলে ১৩টি উইকেট শিকার করেছেন। মহেন্দ্র সিং ধোনির মতো শান্ত ও মেজাজি অধিনায়কের সঙ্গে এমন আচরণ ঘিরে ক্রিকেট মহলে বর্তমানে সমালোচনার ঝড় বইছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *