দস্তক থেকে ওয়াকার! সুস্মিতা সেনের প্রথম নায়কের এমন চরম দুর্দশা? দেখে চমকে যাবেন!

নব্বইয়ের দশকের বলিউডের সেই দাপুটে অভিনেতার কথা নিশ্চয়ই মনে আছে? ১৯৯৬ সালে সুস্মিতা সেনের বিপরীতে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে যাঁর হাতেখড়ি হয়েছিল। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ছবিতেও খলনায়কের চরিত্রে রীতিমতো পর্দা কাঁপিয়েছিলেন অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor)। কলকাতার সন্তান শরদ একসময়ে টলিপাড়া থেকে বলিউড দাপালেও আজ তাঁর জীবনযুদ্ধের চিত্রটা সম্পূর্ণ আলাদা। গ্ল্যামার দুনিয়ার আলো থেকে দূরে আজ চরম আর্থিক সংকট, মানসিক অবসাদ এবং শারীরিক অসুস্থতার সঙ্গে লড়তে হচ্ছে তাঁকে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাধ্য হয়ে নিজের আদরের চারটি কুকুরকেও স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিতে হয়েছে।

পায়ে গুরুতর চোট পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন শরদ। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর মতো জোরটুকুও আর নেই। ফলস্বরূপ, চলাফেরার জন্য এখন তাঁকে পুরোপুরি ভরসা করতে হচ্ছে ওয়াকারের ওপর। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনে তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নাতজামাই। ২০০৮ সালে জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে পৌঁছেও নানা চড়াই-উতরাইয়ের জেরে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান।

তবে কঠিন এই বাস্তবের কাছে হার মানতে নারাজ শরদ কাপুর। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আধ্যাত্মিক গুরু শ্রী তনয় শাস্ত্রী অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছেন। নেপাল থেকে আনা ১১ মুখী ও ১ মুখী রুদ্রাক্ষ এবং কলকাতা থেকে আনা একটি বিশেষ সোনার কবচ শরদের গলায় পরিয়ে দিয়েছেন তিনি। তনয় শাস্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আধ্যাত্মিক এবং মানসিকভাবে অভিনেতাকে সম্পূর্ণভাবে সাহায্য করে তাঁর দুর্দান্ত কামব্যাক নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। বিপদের দিনে এমন একজন মানুষকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেতাও।

শুধু আধ্যাত্মিক গুরুই নন, শরদের এই লড়াইয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদও। নিজে গিয়ে শরদের সঙ্গে দেখা করে এসেছেন তিনি। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আগামী জানুয়ারি মাস থেকেই ওটিটি (OTT) এবং বড় পর্দায় নতুন উদ্যমে কামব্যাক করার প্রস্তুতি নিচ্ছেন সুস্মিতা সেনের প্রথম এই নায়ক। শরদের এই হার-না-মানা লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *