সপ্তাহের শুরুতেই সোনায় বিরাট ধামাকা! হুড়মুড়িয়ে কমল দাম, কলকাতায় আজ কত যাচ্ছে হলুদ ধাতু?

সপ্তাহের শুরুতেই দেশের সাধারণ মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের কমল সোনার দাম। উৎসবের আবহে একধাক্কায় বেশ কিছুটা সস্তা হয়েছে হলুদ ধাতু। ২২ ও ২৪ ক্যারাট—উভয় ক্ষেত্রেই সোনার দাম হ্রাসের ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। ১৭ নভেম্বর, মঙ্গলবার দেশের বিভিন্ন বড় শহরে সোনার নতুন দর কেমন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

আজ কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকা।

রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৮৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৬ হাজার ১৯০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকায় এবং ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকায়। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৭৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৩৬ হাজার ৯০ টাকা। পুনে ও বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া জয়পুর, লখনউ এবং গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৩৬ হাজার ১৯০ টাকা ধার্য করা হয়েছে। চেন্নাই, হায়দরাবাদ ও ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকা। পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৭৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৬ হাজার ৯০ টাকা রয়েছে। বাজারের এই পতনের জেরে সোনা কেনার আগ্রহ কিছুটা বাড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *