মদ্যপানে দেশের মধ্যে কোন রাজ্য রয়েছে সবার শীর্ষে? পশ্চিমবঙ্গের স্থান কোথায় জানেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট!

উৎসবের মরশুম মিটেছে, আসছে ক্রিসমাস। ছুটির এই আবহে সাধারণ মানুষের আনন্দ উদযাপনের পাশাপাশি অনেকেই মজেছেন সুরা পানে। উৎসবের মরশুমে দেশের কোন রাজ্যে ঠিক কত পরিমাণ মদ্যপান করা হয়েছে এবং কোন রাজ্যের মানুষ মদের খরচে সবচেয়ে এগিয়ে রয়েছে, তা নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর ও বিস্তারিত রিপোর্ট সামনে এসেছে। আর এই তালিকায় দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতেই রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি!

শীর্ষে দক্ষিণ ভারতের রাজ্যগুলি: প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে সবথেকে বেশি মদ বিক্রি হয় কর্ণাটকে। এই রাজ্যে বছরে প্রায় ৬৯ মিলিয়ন অর্থাৎ ৬ কোটি ৯০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারতেরই আরেক রাজ্য তামিলনাড়ু। সেখানে সরকারি নেটওয়ার্ক বা ‘টাসম্যাক’ (TASMAC)-এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তেলঙ্গানা। সেখানে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই রাজ্যের ৪০ শতাংশের বেশি পুরুষই নিয়মিত মদ্যপান করেন বলে রিপোর্টে উঠে এসেছে। চতুর্থ স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ, যেখানে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে বিক্রির পরিমাণ প্রায় ২ কোটি ৭০ লক্ষ কেস।

তালিকায় কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ? শীর্ষ পাঁচটি রাজ্যের পর ষষ্ঠ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (প্রায় ২.৫০ কোটি কেস) এবং সপ্তম স্থানে রয়েছে কেরল (প্রায় ২.২৯ কোটি কেস)।

এর পরেই অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে বার্ষিক প্রায় ১ কোটি ৪৯ লক্ষ কেস মদ বিক্রি হয়েছে। এছাড়া নবম স্থানে রয়েছে রাজস্থান (১.৩৭ কোটি কেস) এবং দশম স্থানে রয়েছে রাজধানী দিল্লি (১.১৮ কোটি কেস)।

মূলত বিভিন্ন রাজ্যে বিক্রি হওয়া মদের বার্ষিক কেস বা বাক্সের পরিমাণের ওপর ভিত্তি করেই এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তবে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, শতাংশের হিসেবে অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ় বা ত্রিপুরার মতো রাজ্যেও প্রাপ্তবয়স্কদের মধ্যে মদের প্রচলন বেশ উল্লেখযোগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *