বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার তোপ! মমতার সেনাপতি অভিষেক যা বললেন, শুনে শোরগোল রাজ্য রাজনীতিতে

বুধবার রাত থেকেই শুরু হয়েছিল চরম রাজনৈতিক তৎপরতা। আর বৃহস্পতিবার সকাল হতেই একেবারে নাটকীয় মোড়! সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনের বেশ কিছু অস্থায়ী নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল বুলডোজার। এই চাঞ্চল্যকর ও সংবেদনশীল ঘটনার পরেই অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন ডায়মন্ড-হারবারের সাংসদ। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। আমার অদম্য জেদ আর সংকল্পকে কেউ টলাতে পারবে না।”

গত রাত থেকেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের আশপাশের নিরাপত্তা ও নির্মাণ ভাঙা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ওপ্রশাসনের তৎপরতায় সকালের দিকে বুলডোজার চালিয়ে অবৈধ বা অস্থায়ী নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। ঘটনার আকস্মিকতায় রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে যায়। বিরোধীরা যেখানে এই পদক্ষেপকে আইনের শাসন বলে দাবি করছে, অন্যদিকে শাসক শিবিরের অন্দরে ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তীব্র জল্পনা।

ঠিক এই আবহেই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর এই বিস্ফোরক হুঙ্কারের পর আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার!

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *