রাজনীতির ময়দান ছেড়ে কীর্তনের আসরে! কাঁধে খোল ঝুলিয়ে এ কোন রূপে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে?

রাজনীতির চড়া সুর, দলীয় কর্মসূচি কিংবা প্রশাসনিক ব্যস্ততা—সবকিছুই আপাতত একপাশে সরিয়ে রেখে এক একেবারে অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজপাটের কড়া অনুশাসনের বাইরে গিয়ে ভক্তির রসে ডুব দিলেন তিনি। হরিনাম সংকীর্তনের আসরে নিজে কাঁধে খোল ঝুলিয়ে খোল বাজিয়ে মাতলেন কীর্তনে।

মুখ্যমন্ত্রীর এই বিরল ও ভক্তিপূর্ণ মেজাজের ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

সাধারণত রাজনৈতিক সভা-সমাবেশ বা প্রশাসনিক বৈঠকে যাঁকে গম্ভীর ও কড়া মেজাজে দেখতেই অভ্যস্ত রাজ্যবাসী, সেই মুখ্যমন্ত্রীকে এভাবে ভক্তির সুরে লীন হতে দেখে তাজ্জব অনেকেই। আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে মিশে গিয়ে সুর ও ছন্দের তালে খোল বাজাতে দেখা যায় তাঁকে। হরিনামের আনন্দে আত্মহারা হয়ে তাঁর খোল বাজানোর এই দৃশ্য অনুগামীদের পাশাপাশি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে।

রাজনীতির জটিল ঘুঁটি চালের বাইরেও যে তাঁর অন্তরে এক ভক্ত হৃদয় বাস করে, তা আরও একবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতির পরিমন্ডলে মুখ্যমন্ত্রীর এই অন্য রূপ এখন অনুগামীদের আলোচনার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *