দোকানে গিয়ে লাইন দেওয়ার দিন শেষ! ব্লিনকিট-সুইগিতে মাত্র ১০ মিনিটে মিলবে সোনার কয়েন, সঙ্গে মিলছে রূপো ফ্রি!

ধনতেরাসের (Dhanteras) শুভলগ্নে সোনা বা রূপো কেনার প্রস্তুতি নিচ্ছেন, অথচ গহনার দোকানে উপচে পড়া ভিড় সামলাতে ভয় পাচ্ছেন? আপনার জন্য রয়েছে দারুণ এক বড় চমক! এবার আর দোকান ঘুরে ঘুর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। Blinkit, Zepto, Swiggy Instamart এবং BigBasket-এর মতো জনপ্রিয় কুইক কমার্স (Quick Commerce) অ্যাপগুলি এক ক্লিকেই আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে খাঁটি সোনা ও রূপোর কয়েন।

এমনকি কিছু প্ল্যাটফর্মে সোনার কয়েন কিনলে সম্পূর্ণ বিনামূল্যে মিলছে রূপোর কয়েনও! তবে চটজলদি অর্ডার করার আগে কিছু জরুরি শর্ত এবং নিয়ম জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক।

১০ থেকে ৩০ মিনিটের মধ্যে ঘরে পৌঁছাবে সোনা!
অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের যুগে বদলে যাচ্ছে ধনতেরাসের প্রথাগত কেনাকাটার ধরন। Blinkit, Swiggy Instamart, Zepto এবং BigBasket-এর মতো প্ল্যাটফর্মগুলি দেশের নির্বাচিত কিছু শহরে ও পিনকোডে এই বিশেষ পরিষেবা দিচ্ছে।

এই অ্যাপগুলির মাধ্যমে অর্ডার করার মাত্র ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে সোনা ও রূপোর কয়েন গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে যাঁরা কাজের ব্যস্ততায় শেষ মুহূর্তে কেনাকাটা করেন, তাঁরা ভিড়ভাট্টা এড়িয়ে সহজেই সোনার কয়েন হাতে পেয়ে যাচ্ছেন।

সোনার কয়েন কিনলে মিলছে রূপো ফ্রি!
চলতি ধনতেরাসেSwiggy Instamart হাত মিলিয়েছে বিখ্যাত সংস্থা ‘কল্যাণ জুয়েলার্স’ (Kalyan Jewellers)-এর সঙ্গে। এই পার্টনারশিপের অধীনে ১ থেকে ৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিদিন সোনার কয়েন কেনা প্রথম ১,০০০ জন যোগ্য গ্রাহক বিনামূল্যে পেতে পারেন ১ গ্রামের রূপোর কয়েন।

এ ছাড়াও, কিছু নির্বাচিত গ্রাহক পেতে পারেন ৫ গ্রাম রূপোর কয়েনের সমমূল্যের একটি বিশেষ ডিজিটাল ভাউচার। এই ভাউচারটি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কল্যাণ জুয়েলার্সের যেকোনো শোরুমে ব্যবহার করা যাবে। তবে এই অফারটি পাওয়ার ক্ষেত্রে প্ল্যাটফর্মের নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য।

অনলাইনে সোনা-রূপো বিক্রির পরিসংখ্যান রেকর্ড ভাঙল!
বিগত বছরের তুলনায় এ বছর অ্যাপের মাধ্যমে সোনা ও রূপো কেনার ট্রেন্ড দ্রুত গতিতে বেড়েছে। ২০২৫ সালের বিক্রির রিপোর্ট অনুযায়ী, Swiggy Instamart-এ সোনা ও রূপোর কয়েন বিক্রি ২০২৪-এর তুলনায় প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে BigBasket-এ সোনার কয়েন বিক্রি ১৪৬% এবং রূপোর কয়েন বিক্রি ২৩৪% পর্যন্ত লাফিয়ে বেড়েছে। এই তথ্য থেকেই পরিষ্কার যে, মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রেও সাধারণ মানুষ এখন কুইক কমার্স অ্যাপগুলোর ওপর ভরসা রাখছেন।

অনলাইনে সোনা কেনার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন
ঘরে বসে দ্রুত সোনা পাওয়ার সুবিধা থাকলেও কেনাকাটার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি:

ক্যারোট যাচাই করুন: অ্যাপে ২২ ক্যারোট এবং ২৪ ক্যারোট— উভয় ধরনের সোনার কয়েনই উপলব্ধ থাকে। অর্ডার করার আগে কয়েনের শুদ্ধতা ও ওজন ভালো করে পরীক্ষা করুন।

হলমার্ক ও সার্টিফিকেট: সোনা বিক্রি করা জুয়েলারি ব্র্যান্ডের নাম যাচাই করুন এবং কয়েনের সাথে প্রয়োজনীয় শুদ্ধতার শংসাপত্র (Hallmark Certificate) দেওয়া হচ্ছে কি না তা দেখে নিন।

দাম যাচাই: আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদরের সাথে প্ল্যাটফর্মের সোনার মূল্য এবং মেকিং চার্জের তুলনা করে অর্ডার করাই বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *