ফোনের মেমোরি শেষ তো কী হয়েছে? গেমিং দুনিয়ায় ঝড় তুলতে আসছে ‘বিজিএমআই এয়ার’, বিটা টেস্টিং কবে থেকে?

স্মার্টফোনে স্টোরেজ কম থাকার কারণে যারা এতদিন মনের সুখে ব্যাটল রয়্যাল গেম খেলতে পারতেন না, তাদের জন্য এল দারুণ এক সুখবর। গেমারদের উন্মাদনা দ্বিগুণ করতে জনপ্রিয় গেমিং সংস্থা ক্রাফটন ইন্ডিয়া নিয়ে আসছে তাদের নতুন ও হালকা সংস্করণ—‘বিজিএমআই এয়ার’ (BGMI Air)। সংস্থা জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর, ২০২৬ সালে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এই গেমটি। ইতিমধ্যে গুগল প্লে-স্টোরে এই গেমটির জন্য ১৪ মিলিয়নেরও বেশি মানুষ প্রি-রেজিস্ট্রেশন করে ফেলেছেন।

মাত্র ১ জিবি সাইজ ও বিটা টেস্টিং: ক্রাফটন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সাধারণ বিজিএমআই-এর একটি লাইট বা হালকা সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে এই বিজিএমআই এয়ার। কম শক্তিশালী স্মার্টফোন বা যাদের ফোনে বেশি মেমোরি বা স্টোরেজ নেই, তারা যাতে বাধাহীনভাবে গেমিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই এটি ডিজাইন করা হয়েছে। গেমটির প্রাথমিক ডাউনলোড সাইজ রাখা হয়েছে মাত্র ১ জিবি কাছাকাছি।

এছাড়া, অফিসিয়াল লঞ্চের আগেই গেমটির পারফরম্যান্স ঝালিয়ে নিতে আগামী ২০ নভেম্বর থেকে নির্বাচিত গেমারদের জন্য শুরু হচ্ছে ক্লোজড বিটা টেস্টিং। ফলে খুব শীঘ্রই কম দামি বা এন্ট্রি-লেভেল ফোেনর ব্যবহারকারীরাও হাই-এন্ড গেমিংয়ের আসল মজা উপভোগ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *