ইউক্রেনের জন্য LED বাল্ব চাইলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনকে ৩ কোটি এলইডি বাল্ব দিচ্ছে। বিষয়টি জানিয়েছেন ইইউ’র প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে বিদ্যুৎ ঘাটতি ও খরচ কমাতে এ বাল্ব দেওয়া হচ্ছে।
বর্তমানে বিদ্যুৎ খাতে বড় বিপর্যয় মোকাবিলা করছে ইউক্রেন। গত অক্টোবরে থেকে একদিকে দেশটির তাপমাত্রা কমতে শুরু করে। অন্যদিকে দেশটির পাওয়ার গ্রিডে হামলা শুরু করে রাশিয়া। এতে বিপর্যয়ের মুখে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এ অবস্থায় জরুরিভিত্তিতে ৫ কোটি এনার্জি বাল্ব চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত ১৩ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, রুশ হামলায় বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এলইডি এনার্জি বাল্ব ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা ৪০ শতাংশ কমানো সম্ভব।

জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনে ১ কোটি ৩০ লাখ ডলারের সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। কানাডা সরকারও এ খাতে ১১ কোটি ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এবার ইউরোপীয় ইউনিয়নও এনার্জি বাল্ব দেওয়ার ঘোষণা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *