‘পারমাণবিক হামলা হলে বাঁচবেন কীভাবে?’ মার্কিন হামলার আশঙ্কায় ৮ মিনিটের ভিডিও প্রকাশ করল ইরান!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত। আমেরিকা ও ইজরায়েলের সম্ভাব্য পরমানু হামলার আশঙ্কায় এবার এক নজিরবিহীন পদক্ষেপ করল ইরান। সরাসরি পরমাণু হামলা থেকে কীভাবে প্রাণ বাঁচানো সম্ভব, তার বিস্তারিত দিকনির্দেশনা দিয়ে দেশবাসীকে জরুরি সতর্কবার্তা পাঠাল তেহরান সরকার। রীতিমতো ভিডিও এবং নির্দেশিকা জারি করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
সম্প্রতি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA এবং ইসফাহান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ৮ মিনিটের একটি বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রচার শুরু হয়েছে। টিভি থেকে সোশ্যাল মিডিয়া— ইরানের প্রতিটি নাগরিককে এই নির্দেশিকা দেখে ও বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর আগে একাধিকবার হামলা বা আশঙ্কার ঘটনা ঘটলেও সরাসরি পরমাণু হামলা থেকে বেঁচে থাকার উপায় নিয়ে ইরানের এই ধরনের ‘অ্যাডভাইজারি’ প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আশঙ্কাজনক।
আমেরিকা-ইজরায়েল আতঙ্ক ও ‘ডুমসডে’ প্ল্যান
বিতর্কের সূত্রপাত মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনের ‘ডুমসডে’ প্ল্যান জারিকে কেন্দ্র করে, যেখানে মার্কিন পরিবারগুলিকে অন্তত তিন দিনের খাবার ও পানীয় জল মজুত রাখার কথা বলা হয়েছে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের কাছে ভূগর্ভস্থ ‘পিক্যাক্স মাউন্টেন’-এ হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। অন্যদিকে, রাজনৈতিক ভাষ্যকারদের দাবি— ওই ভূগর্ভস্থ কেন্দ্রে পরমাণু হামলা চালানোর জন্য ট্রাম্প প্রশাসনের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই আবহে ইরানের ‘প্যাসিভ ডিফেন্স উইক’ বা নিষ্ক্রিয় প্রতিরক্ষা সপ্তাহে তেহরানের এই গাইডলাইন সাধারণ মানুষের উদ্বেগ বহু গুণ বাড়িয়ে দিয়েছে।
Iran’s state media (IRNA & state TV) just released detailed nuclear-strike survival instructions for civilians:
Don’t look at the flash, take cover, get to a basement/central room away from windows, shut off AC & outside-air ventilation, remove/seal contaminated clothing, wash with soap & lukewarm water, use bottled water/packaged food, and stay sheltered at least 24 hours. Follow official updates afterward.
This is circulating amid escalating US-Iran tensions, including talk of possible strikes on deeply buried facilities like Pickaxe Mountain near Natanz and the ongoing fallout from the Iran conflict that began earlier.
Another reminder that this war has no clear American interest, no clean endgame, and is now normalizing nuclear-risk messaging for ordinary people. https://t.co/jqoVtpvHUc
— Kacee Allen (@KaceeRAllen) November 3, 2026
ইরান সরকারের জারি করা জরুরি নির্দেশিকা:
পারমাণবিক বিস্ফোরণের মূলত চারটি বিপজ্জনক দিক— অতি-উজ্জ্বল আলোর ঝলকানি, শক ওয়েভ বা প্রচণ্ড বায়ুতরঙ্গ, উত্তাপ এবং বিষাক্ত তেজস্ক্রিয় বিকিরণ। এগুলো থেকে বাঁচতে ইরান সরকার যা যা করার পরামর্শ দিয়েছে:
-
নিরাপদ আশ্রয়: হামলার আশঙ্কা দেখা দিলেই দ্রুত বাড়ির বেসমেন্ট বা জানলা থেকে দূরে ঘরের মাঝের অংশে আশ্রয় নিতে হবে।
-
বাতাস ও আলো থেকে সুরক্ষা: বাড়ির দরজা-জানলা পুরোপুরি বন্ধ রাখতে হবে। বাইরে থেকে হাওয়া টেনে নেয় এমন AC এবং ভেন্টিলেশন ব্যবস্থা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
-
সরাসরি তাকালে অন্ধত্ব: বিস্ফোরণের প্রাথমিক আলোর ঝলকানির দিকে ভুলভূলেও সরাসরি তাকানো যাবে না।
-
খোলা জায়গায় থাকলেকরণীয়: যাঁরা বাইরে আটকে পড়বেন, তাঁদের তৎক্ষণাৎ মাটিতে উবু হয়ে শুয়ে পড়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। শক ওয়েভ কেটে গেলে দ্রুত নিকটস্থ শক্ত ও মজবুত ভবনে ঢুকতে হবে।
-
ওষুধ নিয়ে কড়া সতর্কতা: তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শ ছাড়া হুট করে আয়োডিন ট্যাবলেট বা ‘প্রুশিয়ান ব্লু’ জাতীয় ওষুধ না খাওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ এগুলি সব ধরনের রেডিয়েশন থামাতে পারে না এবং ভুল ব্যবহারে বড় বিপদ হতে পারে।
-
ব্যাটারিচালিত রেডিওর ব্যবহার: পরমাণু বিস্ফোরণের জেরে ইলেক্ট্রোম্যাগনেটিক পালস (EMP) তৈরি হলে যাবতীয় ডিজিটাল ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। তাই সরকারি জরুরি নির্দেশ শোনার জন্য প্রতিটি পরিবারকে ব্যাটারিচালিত রেডিও সঙ্গে রাখতে বলা হয়েছে।
ইরানের এই প্রস্তুতি এবং পরমাণু হামলা মোকাবিলার গাইডলাইন ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে।