মাছ না মাংস, দ্রুত ওজন কমে কী খেলে? কি বলছে বিশেষজ্ঞরা

ওজন তাড়াতাড়ি কমবে কিনা, তা নির্ভর করে রোগা হওয়ার ডায়েটে কী খাবার রাখছেন তার ওপর। শরীরচর্চা তো রয়েছেই, সেই সঙ্গে খাওয়া-দাওয়ায় নিয়ম মেনে না চললে রোগা হওয়া সহজ নয়। বরং আরো কঠিন হয়ে পড়ে।
পুষ্টিবিদদের মতে, রোগা হতে চাইলে প্রোটিন বেশি করে খেতে হবে। দ্রুত ওজন কমাতে শরীরের প্রোটিনের জোগান পর্যাপ্ত রাখা প্রয়োজন। কারণ, প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। ফলে বার বার খাবার খাওয়ার প্রবণতা দূর হয়। এমনকী পেশির জোর বাড়ে। তাই আপনাকে এই বিষয়টির দিকে অবশ্যই জোর দিতে হবে। তবেই সমস্যার সমাধান করা সম্ভব হয়।

এদিকে নিরামিষ ও আমিষ দুই খাবার থেকেই প্রোটিন পাওয়া যায়। তবে আমিষ খাবারের প্রোটিন অনেক সহজে শরীর গ্রহণ করে। তাই আপনি আমিষ খেলে সহজেই এই ম্যাক্রো নিউট্রিয়েন্ট গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে মুরগির মাংস ও মাছের মধ্যে যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন ওজন কমাতে।

মাছ খাওয়ার উপকার
বাঙালি আর মাছ সমার্থক। গবেষণায় দেখা গেছে, মাছ খেলে পেট অনেকটা বেশি সময় ভরতি থাকে। এছাড়া মাছে ফ্যাটের পরিমাণ থাকে অনেকটাই কম। তাই এই খাবার ওজন কমাতে সাহায্য করে। এমনকী শরীরে এনার্জি দেয় এই খাবার। এছাড়া মাছে রয়েছে অনেকটা পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এই খাবার হার্টের রোগীদের জন্য খুবই ভালো। তাই বলা হয় মাছ সবসময় খাওয়ার কথা। এক্ষেত্রে ছোট মাছ খাওয়া বেশি উপকারী।

ওজন কমায় মাছ?
এই বিষয়ের উপর একটি গবেষণা প্রকাশ পায় জার্নাল নিউট্রিশন, মেটাবলজিম অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজে। এই গবেষণা জানায়, অন্যান্য আমিষ খাবারের তুলনায় মাছ খেলে অনেক দ্রুত কমে ওজন। এটা ওবেসিটি থেকে মুক্তি পাওয়ার ভালো উপায়। এই গবেষণায় দেখা যায় যে ওবেসিটিতে আক্রান্ত মানুষ যারা মাছ খেয়েছেন ৮ সপ্তাহ ধরে, তাদের ওজন কমেছে। এই গবেষণা আরো বলছে, সপ্তাহে ৩ বার মাছ খাওয়া খুবই ভালো।

মাংস খেলে কী ওজন কমে?
মুরগির মাংস দারুণ একটি খাবার। এর দামও রয়েছে সাধ্যের মধ্যে। তাই ওজন কমানোর ক্ষেত্রে এই খাবার হাতিয়ার হতে পারে। এছাড়া দেখা গিয়েছে যে নিয়মিত মুরগির মাংস খেলে হাড়ের জোর বাড়ে। এমনকী পেশির শক্তি কয়েকগুণ বৃদ্ধি পায়, খিদে পায় কম। তাই এই খাবারটি যতটা সম্ভব খেতে হবে। তবে রোজ রোজ খেতে যাবেন না। বরং এটাও ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায়। শরীরে কিছু সমস্যা হবে না বললেই চলে।

কোনট খাওয়া বেশি ভালো? চিকেন না মাছ?
বিশেষজ্ঞরা বলছেন, মুরগির মাংসের বুকের অংশ খাওয়া সবথেকে ভালো। এই খাবার দ্রুত ওজন কমাতে পারে। এখানে ফ্যাটের পরিমাণ কম। এক্ষেত্রে কম লবণ দিয়ে মুরগির মাংস সিদ্ধ করে খান। দেখবেন ফল পেয়েছেন। এছাড়া আপনি মাছও খেতে পারেন। আসলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ খেলে আপনি অনায়াসে ভালো থাকতে পারবেন। তাই চিন্তার কারণ নেই বললেই চলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *