‘মদ নয়, দুধ খাও’-সরকারের মদ্যপানের অভ্যাসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়: উমা ভারতী

মদ পান না করে তার বদলে দুধ পান করার আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেত্রী উমা ভারতী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশে একটি মদের দোকানের সামনে এ মন্তব্য করেন তিনি। তার এমন মন্তব্যে ভারতজুড়ে রীতিমত শোরগোল পড়ে গেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সাবেক এই মুখ্যমন্ত্রী বিজেপি-শাসিত রাজ্যে মদ খাওয়ার বিরুদ্ধে প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, সরকারের মদ্যপানের অভ্যাসকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

মন্দির ও প্রাসাদের জন্য বিখ্যাত নিওয়ারি জেলার একটি শহর ওরছাতে মদ বিক্রির দোকানের সামনে দাঁড়িয়ে তিনি এ কাণ্ড ঘটান।

এর আগে গত বছর জুন মাসে বিজেপি এই নেত্রী এই মদের দোকান লক্ষ্য করেই গোবর ছুড়ে মারেন। গত মার্চ মাসে মদের দোকানে পাথরও ছুড়ে মারেন উমা।

এ ঘটনার পর এক মদ বিক্রেতা দ্রুত দোকান বন্ধ করেন। ২০২২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটার ভয়ও পান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *