বাড়িতে একা থাকা প্রবীণদের পাশে প্রশাসন! ‘ভয় নয়, ভরসা তৈরি করুন’, পুলিশকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

শহরে একা বসবাসকারী প্রবীণ নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা সুনিশ্চিত করতে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের পুরনো ও অত্যন্ত জনপ্রিয় ‘প্রণাম’ কর্মসূচিকে নতুন করে পূর্ণ মাত্রায় সক্রিয় করে তোলার পক্ষে সওয়াল করেছেন তিনি।

‘ভয় নয়, ভরসার সম্পর্ক তৈরি হোক’বৃহস্পতিবার কালীঘাট থানায় আয়োজিত বিজয়া সম্মিলনীর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেন যে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব। তিনি বলেন, “পুলিশকে দেখে ভয় নয়, বরং প্রবীণ নাগরিকদের মনে ভরসার সম্পর্ক তৈরি করতে হবে।”

কী কী সুবিধা পাবেন প্রবীণরা?মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, শহরের বহু বৃদ্ধ-বৃদ্ধার সন্তানরা জীবিকা বা অন্যান্য সূত্রে বাইরে অবস্থান করেন, ফলে অনেকেই বাড়িতে একা থাকেন। সেই সমস্ত প্রবীণ নাগরিকদের নিয়মিত খোঁজখবর নেওয়া, প্রশিদ্ধ চিকিৎসা পরিষেবা মেলাতে সাহায্য করা, নিয়মিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ পৌঁছে দেওয়া এবং রাতের বেলা আকস্মিক বিপদে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

প্রয়োজনে স্থানীয় সামাজিক ক্লাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়ে এই ‘প্রণাম’ নেটওয়ার্ককে আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের পরিকাঠামো বৃদ্ধিতে আগামী দিনে আরও নতুন পুলিশকর্মী নিয়োগ ও থানার কার্যক্ষমতা বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *