ব্যালট পেপারে ভোট হতেই উধাও কংগ্রেস! নাম না করে এক্স-এ প্রধানমন্ত্রী মোদীর মারাত্মক ট্রোল

ইভিএম (EVM) ছেড়ে ব্যালট পেপারে নির্বাচন ফেরানোর দাবিতে বারবার সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এমনকি ‘ভোট চুরি’র অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের ডাকও দিয়েছে তারা। তবে সেই ব্যালট পেপারে অনুষ্ঠিত ৪ রাজ্যের ২৮টি বিধান পরিষদ (MLC) নির্বাচনের ফলাফল আসতেই কংগ্রেসকে চরম শ্লেষে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (টুইটার) একটি তাৎপর্যপূর্ণ পোস্টে প্রধানমন্ত্রী লেখেন— “উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকের মতো ৪টি বড় রাজ্যে ২৮টি আসনে বিধান পরিষদ নির্বাচন শেষ হলো। নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপারের মাধ্যমে। বলতে পারেন কংগ্রেস কয়টি আসন জিতেছে?” পোস্টে একটি রহস্যময় স্মাইলি ইমোজিও যোগ করেন তিনি।

ব্যালটে নির্বাচনেও ‘শুন্য’ কংগ্রেস

আসলে, ৪টি রাজ্যের ২৮টি আসনে গণনার প্রাথমিক ট্রেন্ড ও ফলাফলে বিজেপি এবং এনডিএ (NDA) জোট বড় জয়ের দিকে এগোলেও কংগ্রেসের ঝুলি কার্যত শূন্য। ব্যালটে ভোট হওয়া সত্ত্বেও কংগ্রেসের এই বিপর্যয় বিজেপি শিবিরকে বিরোধী শিবিরের ইভিএম-বিরোধী প্রচার ভেস্তে দেওয়ার বড় হাতিয়ার এনে দিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের আয়োজিত ‘ভোট বাঁচাও – দেশ বাঁচাও’ সমাবেশের ঠিক আগেই এই নির্বাচনী ফলাফল বিরোধী শিবিরকে বড় ধরনের ধাক্কা দিল।

রাজ্যভিত্তিক সমীকরণ ও ফলাফল:

  • কর্ণাটক: কর্ণাটকের ৪টি আসনের সবকটিতেই জয় পেয়েছে বিজেপি-জেডি(এস) জোট। পাঁচবারের কংগ্রেস এমএলসি পুত্তন্নাকেও পরাজিত করেছে জোট প্রার্থী।

  • উত্তর প্রদেশ: সমাজবাদী পার্টি বারাণসী শিক্ষক আসনে জয় পেলেও বিজেপি ৫টি আসনে জয় নিশ্চিত করেছে। তবে সেখানে কংগ্রেস কোনো আসনেই খাতা খুলতে পারেনি।

    The Week
  • বিহার: নওয়াল কিশোর যাদবের মতো প্রবীণ বিজেপি নেতা কিছু আসনে হারলেও প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ পার্টি’ শিক্ষক আসনে জয় পেয়ে নিজেদের খাতা খুলেছে।

  • মহারাষ্ট্র: ৫টি আসনে ভোট গণনা এখনো জারি রয়েছে, যেখানেও এনডিএ এগিয়ে।

পুনরায় শুরু ব্যালট বনাম ইভিএম তর্ক

ফলাফল প্রকাশের পর কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানান, কংগ্রেস দল এই ফলাফল পর্যালোচনা করবে এবং আগামী কৌশল ঠিক করবে। তবে বিজেপির শীর্ষ নেতারা ইতিমধ্যেই পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছেন— “যদি ইভিএমেই কারচুপি হয়, তবে ব্যালট পেপারের নির্বাচনে কংগ্রেস খাতা খুলতে পারল না কেন?”

সব মিলিয়ে, আগামী দিনে ইভিএম বিতর্ক কোন দিকে মোড় নেয়, তা দেখতেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *