মহিলাদের জন্য বড় ধাক্কা! এই ভুলগুলি করলেই নভেম্বরে বন্ধ হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা

রাজ্যে বিজেপির সরকার আসার পর থেকেই মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু হয়েছে জনপ্রিয় ‘অন্নপূর্ণা যোজনা’। এই জনদরদী প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ইতিমধ্যে এই প্রকল্পের পঞ্চম কিস্তির টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়াল প্রশাসন। একাধিক ধাপের যাচাই-বাছাইয়ের পর এবার নভেম্বর মাসে বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
নিয়ম অনুযায়ী, আবেদন করার পর বিভিন্ন পর্যায়ে তথ্য যাচাই করে তবেই ভাতার টাকা ছাড়া হয়। কিন্তু বিগত কিস্তির টাকা পেলেও, আগামী নভেম্বর মাসে বহু উপভোক্তার অ্যাকাউন্ট ফাঁকাই থেকে যেতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাই সরকারের এই প্রকল্পের টাকা নিরবচ্ছিন্নভাবে পেতে হলে দ্রুত ৩টি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
যে কাজগুলি অবিলম্বে করা জরুরি:
১. কেওয়াইসি (KYC) আপডেট: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কেওয়াইসি অসম্পূর্ণ থাকে, তবে আগামী মাসে টাকা আটকে যেতে পারে। তাই অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিন।
২. আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক: সরকারের তরফ থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা (DBT) পাঠানো হয়। তাই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক। এটি করা না থাকলে বড় বিপদে পড়তে পারেন উপভোক্তারা।
৩. এককাধিক ভাতার সুবিধা নয়: রাজ্য সরকারের নিয়ম স্পষ্ট, একই সঙ্গে বিধবা ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা একসঙ্গে নেওয়া যাবে না। অতীতে যারা এই দুটি ভাতার সুবিধা একসঙ্গে গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নভেম্বর মাস থেকে একটি ভাতা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই সমস্ত জল্পনা ও ভাতা আটকের ঝুঁকি এড়াতে সময় থাকতেই প্রয়োজনীয় নথিপত্র আপডেট করার ওপর বিশেষ জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।