শীঘ্রই বেকার ভাতায় আবেদন শুরু, ‘যুবশক্তি’-র ৩০০০ টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘যুবশক্তি ভরসা প্রকল্প’ চালুর ঘোষণা করেছিল সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার তরুণ-তরুণীদের প্রতি মাসে নিয়মিত আর্থিক সাহায্য দেওয়ার কথা রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়নি এবং কোনো নির্দিষ্ট নোটিফিকেশনও প্রকাশিত হয়নি, তবুও খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। তাই আবেদন শুরু হওয়ার আগেই জেনে রাখুন এই প্রকল্পের শর্ত, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনের প্রক্রিয়া।
কত টাকা করে পাওয়া যাবে? ‘যুবশক্তি ভরসা প্রকল্প’-এর আওতায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেকারদের ভাতা দেওয়া হবে। সরকারি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী,
-
যাঁরা ন্যুনতম স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করেছেন, তাঁরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
-
যাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার নিচে রয়েছে, তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে:
-
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
-
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
-
পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। বার্ষিক আয় এর বেশি হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না। (উল্লেখ্য, এই বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় কিছুটা ধৈর্য ধরায় শ্রেয়।)
-
অন্য কোনো সরকারি বেকার ভাতা বা সমগোত্রীয় আর্থিক সুবিধা পেলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
প্রয়োজনীয় নথিপত্র (Documents Required): আবেদন প্রক্রিয়া শুরু হলে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি প্রস্তুত রাখা প্রয়োজন, সেগুলি হল:
-
আধার কার্ড (যার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক)
-
ভোটার কার্ড
-
বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম শংসাপত্র (Birth Certificate)
-
মাধ্যমিক ও উচ্চশিক্ষার সমস্ত ডিগ্রি এবং মার্কশিট বা রেজাল্ট
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ (পাসবুক বা বাতিল চেক)
-
সচল মোবাইল নম্বর
-
সাম্প্রতিককালের রঙিন পাসপোর্ট সাইজ ছবি
কীভাবে আবেদন করা যাবে? প্রাথমিক খবর অনুযায়ী, অতীতে অন্য কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে যেভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এক্ষেত্রেও প্রায় একই নিয়ম অনুসরণ করা হতে পারে। প্রকল্পের জন্য একটি বিশেষ ওয়েবসাইট লঞ্চ করা হতে পারে যার মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া প্রয়োজনে প্রার্থীরা অফলাইনে স্থানীয় পৌরসভা (Municipality), কর্পোরেশন বা বিডিও (BDO) অফিসে গিয়েও আবেদনপত্র জমা দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
কবে থেকে শুরু হবে আবেদন? প্রাথমিক পর্যায়ে চলতি বছরের অক্টোবর মাসে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার মতো অন্যান্য বড় প্রকল্পগুলির কাজ অনেকটা এগিয়ে যাওয়ার পর এবার ‘যুবশক্তি ভরসা প্রকল্প’ নিয়ে দ্রুত কাজ শুরু হতে পারে। দাপ্তরিক নির্দেশিকা বা নোটিফিকেশন প্রকাশিত হলেই আবেদন ও অন্যান্য খুঁটিনাটি তথ্য প্রকাশ্যে আসবে।