‘বাইরে স্ত্রী-সন্তান, আর ভেতরে সৃজলার প্রেমে মজেছেন দুর্নিবার?’ বিগ বসের ঘরে নতুন রোমান্স ঘিরে তুঙ্গে বিতর্ক!

‘বিগ বস’-এর অন্দরে শুরু থেকেই নিজের খেলা ও স্ট্র্যাটেজি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন গায়ক দুর্নিবার সাহা। ঝিলম, নীরঞ্জন ও সৃজলার মতো প্রতিযোগীদের সঙ্গে তাঁর রসায়ন শুরুটা দারুণভাবে জমিয়ে তুললেও, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যেতে শুরু করেছে ঘরের সমস্ত সমীকরণ। বিবাহিত গায়কের মন গলেছে সৃজলার প্রতি, আর এই আকর্ষণই এখন ঘরের অন্দর থেকে শুরু করে বাইরের দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বগ বসের ঘরে দুর্নিবার ও সৃজলার মেলামেশা এবং একে অপরের প্রতি ঘনিষ্ঠতা এখন আর কারোর চোখ এড়ায়নি। যদিও বিষয়টি টের পাওয়ার পরই সৃজলা কিছুটা দূরত্ব বাড়াতে শুরু করেছেন এবং কথা বলাও প্রায় বন্ধ করে দিয়েছেন, তবুও দুর্নিবারের দুর্বলতা স্পষ্ট। সম্প্রতি শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়া রণিতা সরাসরি এই বিষয়ে কথা বলেন গায়কের সঙ্গে। দুর্নিবার নিজেই রণিতাকে বাইরের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করলে, রণিতা তাঁকে ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। বাইরে স্ত্রী ও সন্তান থাকার পরেও সৃজলার সঙ্গে এই সমীকরণ নিয়ে তাঁকে পুনর্বিবেচনা করার বার্তাই দিয়েছেন রণিতা।

দুর্নিবারের এই আচরণ স্বাভাবিকভাবেই বড় প্রভাব ফেলেছে তাঁর ব্যক্তিগত জীবনে। গায়কের স্ত্রী মোহর (ঐন্দ্রিলা সেন) অবশ্য আগেই জানিয়েছেন যে তিনি বিগ বস দেখেন না এবং স্বামীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটিও পোস্ট বা প্রতিক্রিয়া মেলেনি। নিজের কাজ এবং একমাত্র ছেলে ধীরকে নিয়ে একাই সব সামলাচ্ছেন তিনি। উল্লেখ্য, প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে ডিভোর্সের পর প্রসেনজিতের আপ্তসহায়ক মোহরকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সেই সময়ও তাঁদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি।

বর্তমানে এক সন্তানের বাবা দুর্নিবারের এই নতুন ‘সম্পর্ক’ দর্শকদেরও ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। ঘরের অন্দরে গায়কের এই মতিগতি তাঁর পরিবার ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *