দুর্গাপুজো মানেই আলোর রোশনাই, জমজমাট আড্ডা আর চারদিকে খুশির জোয়ার। কিন্তু উৎসবের এই কটা দিনেও অনেকের জীবনে থেকে যায় একাকিত্বের দীর্ঘশ্বাস। আর সেই একাকিত্ব দূর করতেই এবার পুজোর বাজারে হাজির এক আজব ও তাক লাগানো ট্রেন্ড— ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভাইরাল পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেছে তিলোত্তমায়। কোন কাজের জন্য কত রেট? ভাইরাল হওয়া সেই পোস্ট অনুযায়ী, পুজোর কটা দিন পাশে পাওয়ার জন্য এই ‘ভাড়াটে প্রেমিক’-এর প্রতিটি পরিষেবার আলাদা মূল্য বা রেট বেঁধে দেওয়া হয়েছে। পকেটের জোর বুঝেই বেছে নেওয়া যাবে সুবিধাগুলো: বাইকে ঘোরা: প্রতি দিন ৩,৯৯৯ টাকা। গাড়িতে ঘোরা: ৫,৯৯৯ টাকা। হাতে হাত রাখা: ২,৯৯৯ টাকা। জড়িয়ে ধরা: ৪৯৯ টাকা। কপালে চুমু: ৩৯৯ টাকা। ঠোঁটে চুমু: ৫৯৯ টাকা। রিলস তৈরি: ৯৯৯ টাকা। শাড়ির আঁচল ও ব্যাগ সামলানো: ৭৯৯ টাকা। পোস্টে প্রেমিকের উচ্চতা ও ওজনের বিবরণও নাকি উল্লেখ করা হয়েছে। যদিও এই পুরো বিষয়টি বাস্তবের মাটিতে কতটা কার্যকর বা নিছকই সোশ্যাল মিডিয়ার রসিকতা, তা নিয়ে বিতর্ক চলছে, তবে এই অভিনব ‘রেট কার্ড’ যে নেটপাড়ায় ঝড় তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের পংক্তি টেনে অনেকেই বলছেন, শরীর কিংবা মনের মিল হোক বা না হোক, এই পুজোয় টাকা ফেললেই মিলবে ‘প্রেমের ফিল’! দৈনন্দিন ব্যস্ততার যুগে পুজোর কটা দিন একটু নির্ঝঞ্ঝাট ও অন্যরকম আনন্দের খোঁজে থাকা তরুণীদের একাংশের কাছে এটি যে দারুণ এক চর্চার বিষয় হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো মানেই আলোর রোশনাই, জমজমাট আড্ডা আর চারদিকে খুশির জোয়ার। কিন্তু উৎসবের এই কটা দিনেও অনেকের জীবনে থেকে যায় একাকিত্বের দীর্ঘশ্বাস। আর সেই একাকিত্ব দূর করতেই এবার পুজোর বাজারে হাজির এক আজব ও তাক লাগানো ট্রেন্ড— ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভাইরাল পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেছে তিলোত্তমায়।
কোন কাজের জন্য কত রেট?
ভাইরাল হওয়া সেই পোস্ট অনুযায়ী, পুজোর কটা দিন পাশে পাওয়ার জন্য এই ‘ভাড়াটে প্রেমিক’-এর প্রতিটি পরিষেবার আলাদা মূল্য বা রেট বেঁধে দেওয়া হয়েছে। পকেটের জোর বুঝেই বেছে নেওয়া যাবে সুবিধাগুলো:
-
বাইকে ঘোরা: প্রতি দিন ৩,৯৯৯ টাকা।
-
গাড়িতে ঘোরা: ৫,৯৯৯ টাকা।
-
হাতে হাত রাখা: ২,৯৯৯ টাকা।
-
জড়িয়ে ধরা: ৪৯৯ টাকা।
-
কপালে চুমু: ৩৯৯ টাকা।
-
ঠোঁটে চুমু: ৫৯৯ টাকা।
-
রিলস তৈরি: ৯৯৯ টাকা।
-
শাড়ির আঁচল ও ব্যাগ সামলানো: ৭৯৯ টাকা।
পোস্টে প্রেমিকের উচ্চতা ও ওজনের বিবরণও নাকি উল্লেখ করা হয়েছে। যদিও এই পুরো বিষয়টি বাস্তবের মাটিতে কতটা কার্যকর বা নিছকই সোশ্যাল মিডিয়ার রসিকতা, তা নিয়ে বিতর্ক চলছে, তবে এই অভিনব ‘রেট কার্ড’ যে নেটপাড়ায় ঝড় তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের পংক্তি টেনে অনেকেই বলছেন, শরীর কিংবা মনের মিল হোক বা না হোক, এই পুজোয় টাকা ফেললেই মিলবে ‘প্রেমের ফিল’! দৈনন্দিন ব্যস্ততার যুগে পুজোর কটা দিন একটু নির্ঝঞ্ঝাট ও অন্যরকম আনন্দের খোঁজে থাকা তরুণীদের একাংশের কাছে এটি যে দারুণ এক চর্চার বিষয় হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।