মা হওয়ার ক্ষমতাও চলে যেতে পারত! বিগ বসের অন্দরে সৃজলার ওপর ভয়াবহ হামলায় বিস্ফোরক দাবি দিদি লিমার!

বিগ বসের (Bigg Boss) অন্দরে উত্তেজনার পারদ চড়ছে হু হু করে। খেলার সমীকরণ বদলানোর পাশাপাশি ঘরের ভেতরের একের পর এক চাঞ্চল্যকর ঘটনা দর্শকদের নজর কেড়ে নিচ্ছে। তবে সম্প্রতি টাস্ক চলাকালীন ঘটে যাওয়া এক মারাত্মক দুর্ঘটনা সব লাইমলাইট কেড়ে নিয়েছে। অভিযোগ, সেই বিপত্তির জেরে চিরতরে এক বড় ক্ষতির মুখে পড়তে পারতেন প্রতিযোগী সৃজলা গুহ। পরিস্থিতি এতটাই মারাত্মক মোড় নেয় যে, পরবর্তীতে সকলের সামনে হাত জোড় করে সৃজলার পরিবারের কাছে ক্ষমা চাইতে দেখা যায় অপর প্রতিযোগী নন্দিনীর বাবা-মাকে। এবার এই পুরো ঘটনা নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন সৃজলার দিদি লিমা।

ঠিক কী জানিয়েছেন তিনি?

বোনের পাওয়া আঘাতের গভীরতা প্রসঙ্গে বলতে গিয়ে লিমা সরাসরি জানান, “মা হবার ক্ষমতা যেতে পারত, সেটাও কিন্তু একচুয়ালি অনেকটাই পসিবিলিটি ছিল। ১৯-২০-র জন্য হয়নি, কিন্তু সত্যি হতে পারত। এটা কোনও ভুল ইনফরমেশন সৃজলা দেয়নি, অনেকটাই চোট পেয়েছে ও।”

নন্দিনীর পরিবারের ক্ষমা চাওয়ার বিষয়ে লিমার প্রতিক্রিয়া, নন্দিনীর বাবা-মা অত্যন্ত সম্মানী ও গুরুজন। তাঁদের এই পদক্ষেপের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে একই সঙ্গে তাঁর স্পষ্ট জবাব, “ক্ষমা চেয়েছেন তার জন্য খুবই গ্রেটফুল। কিন্তু ক্ষমাও করে দিই যদি, ভোলাটা সম্ভব হয় না। সৃজলার বিশ্বাসটা চলে গিয়েছে নন্দিনীর ওপর থেকে।”

গুরুতর চোট পাওয়ার পরও বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ ছিল সৃজলার সামনে। কিন্তু সেই পথ বেছে নেননি অভিনেত্রী। বোনের এই ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে দিদি জানান, সৃজলা জন্মগত ফাইটার। তাই ঘরের বাইরে পালিয়ে না এসে সে লড়াই করার পথই বেছে নিয়েছে। লিমার কথায়, “ওখানে যেরকমভাবে ও কামব্যাক করেছে, ভাবিনি ওরকমভাবে কামব্যাক করবে।”

অন্যদিকে, সৃজলার বিরুদ্ধে অহংকারের তকমা সেঁটে দেওয়ার সমালোচকদেরও এক হাত নিয়েছেন লিমা। তাঁর সাফ কথা, সৃজলার কোনো মুখোশ নেই। সে বরাবরই কম কথা বলে, আর সেই কারণে অনেকে তাঁকে ভুল বোঝেন। সৃজলার মনে যা থাকে, মুখেও ঠিক তাই থাকে।

খেলা শুরুর দিকে নিরঞ্জনকে মানসিকভাবে নানাভাবে সাপোর্ট জুগিয়েছিলেন সৃজলা। তবে পরবর্তী সময়ে সেই নিরঞ্জনের আচরণের বদল হতাশ করেছে লিমাকে। বর্তমানে বিগ বসের ঘরের ভেতরেই ফিজিওথেরাপি ও চিকিৎসা চালিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছেন অভিনেত্রী। অন্দরের সমীকরণ প্রতিনিয়ত বদলালেও, চোটকে বুড়ো আঙুল দেখিয়ে সৃজলা কীভাবে এই ম্যারাথন রেসে টিকে থাকেন, সেটাই এখন দেখার বিষয়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *