শেক্সপিয়র সরণি থানার হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ইমেল করে চাইলেন ৪৮ ঘণ্টা সময়

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে বেআইনি বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় এবার নতুন মোড়। শেয়ারপিয়ার সরণি থানার তলব এড়িয়ে মেইলের মাধ্যমে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার সকাল ১০টায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

ঠিক কী কারণে তলব?
গত ২৭ অগাস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ওঠে, সেই সময় পুলিশ ও পুরকর্মীদের ওপর মারধর চালানো হয়। এই ঘটনার জেরে শেক্সপিয়র সরণি থানায় তিনটি পৃথক মামলা রুজু করা হয় এবং পুলিশ ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে। এই মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদেই পুরসভার দায়ের করা অভিযোগে রবিবার কালীঘাটের বাড়িতে নোটিশ পাঠায় পুলিশ এবং সোমবার সকাল ১০টায় থানায় হাজিরা দিতে বলা হয়েছিল।

৪৮ ঘণ্টা সময় চেয়ে মেইল
নির্ধারিত সময়ে থানায় উপস্থিত না হয়ে, নির্ধারিত সময়ের আগেই শেক্সপিয়র সরণি থানায় ই-মেল করে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, রাজধানীতে ইন্ডিয়া জোটের সুপ্রীম কোর্ট অভিযানে অংশ নিতেই এদিন দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর। বর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতেই অবস্থান করছেন।

এর আগের ঘটনাপ্রবাহ
গত বুধবার (৭ অক্টোবর) একই মামলায় নোটিশ দিতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিল পুলিশ। তবে সেসময় তিনি বাড়িতে না থাকায় নোটিশ দেওয়া সম্ভব হয়নি। এরপর রবিবার পুনরায় তাঁর বাড়ি গিয়ে নোটিশ পৌঁছে দেয় পুলিশ প্রশাসন। পুলিশের তলব এবং অভিষেকের সময় চাওয়ার এই ঘটনায় বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *