পুজোর মুখে বাজেট ফ্রেন্ডলি ফোন খুঁজছেন? ৩০ হাজারের নিচে সেরা ৫টি অল-রাউন্ডার ৫জি স্মার্টফোনের তালিকা দেখে নিন!

উৎসবের মরশুমে নতুন জামাকাপড়ের পাশাপাশি টেক-প্রেমীদের অন্যতম প্রধান নজর থাকে নতুন স্মার্টফোন কেনার দিকে। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মোবাইল হ্যান্ডসেটের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। রিটেল বিশেষজ্ঞদের মতে, ফ্ল্যাগশিপ ও এন্ট্রি-লেভেলের ফোনগুলির দাম গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত সাধারণ ক্রেতাদের পকেটে বেশ ভালোই টান পড়ছে। একসময়ে যে ফিচার ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যেত, বর্তমানে তার জন্য বাজেট রাখতে হচ্ছে অন্তত ২০ থেকে ৩০ হাজার টাকা।

কিন্তু উৎসবের সেলে এই চড়া দামের মাঝেও পকেটের কথা ভেবে দারুণ কিছু অফার নিয়ে এসেছে বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। আপনি যদি ৩০ হাজার টাকার নিচে সেরা পারফর্ম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা ফিচারযুক্ত ফোন কিনতে চান, তবে এই সেল সিজন আপনার জন্য সেরা সুযোগ হতে পারে। এই বাজেটের মধ্যে এখন পাওয়া যাচ্ছে ‘Realme P4 Pro 5G’, যার ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং শক্তিশালী স্পেসিফিকেশন যেকোনো ব্যবহারকারীকেই আকৃষ্ট করবে। এর পাশাপাশি সমপরিমাণ বাজটে লম্বা ব্যাটারি লাইফের জন্য বেছে নেওয়া যেতে পারে ‘Realme P4 Power 5G’ মডেলটিও।

অন্যদিকে, কার্ভড ডিসপ্লে এবং প্রিমিয়াম লুকের জন্য রয়েছে ‘Motorola Edge 70 Fusion’, যা ব্যাঙ্কের আকর্ষণীয় অফার মিলিয়ে প্রায় ২৮ হাজার টাকার ঘরে অনায়াসেই মিলছে। সেইসঙ্গে ‘Nothing Phone (4b)’ ফোনটিতে দেওয়া হয়েছে বড় ছাড়, যা ৩৪,৯৯৯ টাকার মূল দাম থেকে কমে প্রায় ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি স্মুথ পারফর্ম্যান্স ও আধুনিক প্রসেসরের অভিজ্ঞতা পেতে ক্রেতারা দেখতে পারেন ‘OnePlus Nord CE6 Lite’ মডেলটিও। বাজেট কিছুটা সামলে নিখুঁত ফিচারযুক্ত ফোন কেনার পরিকল্পনা থাকলে এই উৎসবের সেলে এই মডেলগুলি আপনার প্রথম পছন্দ হতেই পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *