খোদ সুপ্রিম কোর্টের আইনজীবীদেরও আটক! পুলিশি সাঁড়াশি অভিযানের মাঝেও কেন আলোচনায় অজিঙ্ক শিন্ডে?

নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে উত্তপ্ত রাজধানী দিল্লির রাজনৈতিক ময়দান। এর মাঝেই নাটকীয় মোড় নিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন। যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে বিমানে দিল্লি নামার পরেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে বিমান থেকে আটক করে দিল্লি পুলিশ।

তবে শীর্ষ নেতারা বন্দি হলেও আন্দোলন দমার পাত্র নয়। পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকে টিকিয়ে রাখতে দলের ব্যাটন গিয়ে উঠেছে মহারাষ্ট্রের তরুণ নেতা অজিঙ্ক শিন্ডের হাতে। গ্রেফপ্তার হওয়ার ঠিক আগেই দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিয়ো বার্তায় অভিজিৎ দীপকেও স্পষ্ট জানিয়ে যান, “আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক শিন্ডেই সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন।”

কিন্তু কে এই অজিঙ্ক শিন্ডে? খোঁজ নিয়ে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি এই তরুণ কম্পিউটার সায়েন্সে স্নাতক হওয়ার পর পুণের একটি নামী আন্তর্জাতিক আইটি সংস্থায় কাজ করতেন। পরবর্তীতে করপোরেট চাকরি ছেড়ে আম আদমি পার্টি (AAP)-র হাত ধরে পুরোদমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার রাজনৈতিক ময়দানে সক্রিয় থাকার পর এবার জাতীয় স্তরের এই প্রতিবাদ কর্মসূচিতে তিনি হয়ে উঠলেন মূল কান্ডারি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পিনারাই বিজয়নের মতো হেভিওয়েট প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আটক এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের তুলে নেওয়ার ঘটনার মাঝেই অজিঙ্কের এই নতুন দায়িত্ব গ্রহণ রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *