বক্স অফিসে অবিশ্বাস্য ঝড়! নিম করোলি বাবার জীবনের ওপর তৈরি এই ছবি কীভাবে হল ‘স্লিপার হিট’?

বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য অর্জন করল বিশাল চতুর্বেদী পরিচালিত ভক্তিমূলক ড্রামা ফিল্ম ‘হনুমান অংশ’। হিন্দু গুরু নিম করোলি বাবার জীবন এবং অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি মুক্তির মাত্র ৬৪ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৪৪০ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, মাত্র ২ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল এই সিনেমাটি। গত ৭ অগাস্ট মুক্তির দিন মাত্র ১০ লাখ টাকা দিয়ে খাতা খুললেও, পরবর্তীতে দর্শক ও সমালোচকদের মুখে মুখে প্রচার পেয়ে বক্স অফিসে একপ্রকার সুনামি তোলে ছবিটি। জনপ্রিয় ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ছবিটির আয় কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা অভাবনীয় গতি নেয় এবং এক মাসেই ভারতের বাজারে নেট কালেকশন ৬১ কোটি টাকায় গিয়ে ঠেকে।

পরিচালক বিশাল চতুর্বেদী তাঁর নিজের লেখা জনপ্রিয় বই ‘ডিভাইন ডিট্যুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’-এর ওপর ভিত্তি করেই এই চিত্রনাট্য সাজিয়েছেন। ছবিতে নিম করোলি বাবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন শোভিনব সত্য। এছাড়াও চন্দন কে আনন্দ, অনিল রাস্তোগি, নিখিল দুবের মতো অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। স্বয়ম্ভু মিডিয়া নেটওয়ার্ক এবং হোলি কাউ হোম প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি বর্তমানে বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *