সাংসদ পদ খোয়ানোর মারাত্মক ভয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিতে ফের পিছিয়ে গেল এনসিপিআই!

তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের পদ খারিজ সংক্রান্ত বিতর্কে নয়া মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে লোকসভার স্পিকারের কাছে আবারও বাড়তি সময় চাইলেন বিতর্কিত সাংসদরা। এই নিয়ে পরপর চতুর্থবার সময়সীমা বৃদ্ধির আবেদন জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।

আজই ছিল উত্তর দেওয়ার শেষ দিন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠির প্রেক্ষিতে লোকসভা সচিবালয় থেকে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া ২০ জন সাংসদকে পদ খারিজের নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশের উত্তর দেওয়ার পূর্বনির্ধারিত শেষ দিন ছিল আজই। কিন্তু শেষ মুহূর্তে স্পিকারের কাছে আরও ১৪ দিনের বাড়তি সময় চেয়ে ইমেল বার্তা পাঠানো হয়েছে।

এর আগে প্রথম দফায় ৭ দিন, দ্বিতীয় দফায় ৩ সপ্তাহ এবং তৃতীয় দফায় ১ মাসের সময়সীমা চেয়েছিলেন এই সাংসদরা। এবার নতুন করে ২২ অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। অর্থাৎ, দুর্গাপূজোর উৎসব মিটে যাওয়ার পরেই এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা।

আইনি পরামর্শ প্রস্তুত, পুজো মিটলেই জবাব: সুদীপ বন্দ্যোপাধ্যায়

এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান,

“জবাব দেওয়ার শেষ দিন আজই ছিল এবং আজই ইমেল পাঠানো হচ্ছে। আমরা স্পিকারের কাছে ২২ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ২ সপ্তাহের বাড়তি সময় চেয়েছি। সুপ্রিম কোর্টে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। ফলে এই আইনি প্রক্রিয়ায় কোনওরকম বিলম্ব বা অনিয়ম হচ্ছে— রাজনৈতিকভাবে এমন সমালোচনার কোনও সুযোগই নেই।”

অভিষেকের চাপে কোণঠাসা ২০ সাংসদ?

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পিকারের দপ্তরে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের বিরুদ্ধে একগুচ্ছ অকাট্য নথি ও প্রমাণ জমা দিয়েছেন। তৃণমূলের দাবি, দলত্যাগবিরোধী আইন অনুযায়ী এই ২০ জন নেতার সংসদীয় পদ অবিলম্বে খারিজ হওয়া উচিত।

অন্যদিতে এনসিপিআই সাংসদদের যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগের আইনি জবাব ইতিধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শুধু জমা দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত করতেই এই বাড়তি দুই সপ্তাহের সময় চাওয়া হচ্ছে। এখন দেখার, লোকসভার স্পিকার তাঁদের এই চতুর্থবারের আবদার মঞ্জুর করেন নাকি পুজোর আগেই বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা করেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *