মহালয়া থেকেই শুরু রাজযোগের খেলা!, কোন ৪ রাশির কপালে রয়েছে মা দুর্গার বিশেষ কৃপা?

আগামী ১০ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে এই দিনেই শুরু হবে দেবীপক্ষের এবং আনুষ্ঠানিকভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। তবে এবারের দুর্গোৎসব জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত বিশেষ ও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দীর্ঘ কয়েক বছর পর পুজোর সময়ে একাধিক শুভ যোগের মহামিলন ঘটতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী, প্রতিপদ তিথিতে হস্ত নক্ষত্র ও শুক্ল যোগের পাশাপাশি বৃহস্পতি ও চন্দ্রের শুভ ‘গজকেশরী যোগ’ এবং মীন রাশিতে শনির অবস্থানের মতো বিরল জ্যোতিষীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। গ্রহ-নক্ষত্রের এই ক্ষণ বিশেষ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অবিশ্বাস্য সৌভাগ্য ও সাফল্য বয়ে আনতে চলেছে।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য পুজোর কটা দিন অত্যন্ত অনুকূল হতে চলেছে। যেকোনো কাজেই ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন তাঁরা। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার সফলভাবে শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সন্ধান করছেন যাঁরা, তাঁরা এই সময়ে দারুণ কোনো সুখবর পেতে পারেন। কাজের জায়গায় দায়িত্ব বাড়ার পাশাপাশি পদোন্নতির বা ভালো চাকরির নতুন প্রস্তাব আসারও যোগ রয়েছে।

তুলা রাশি: কর্কটের পাশাপাশি তুলা রাশির জাতকদের জীবনেও বড় সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। পেশাগত বা ব্যবসায়িক ক্ষেত্রে এতদিন যে সমস্ত বাধা বা জটিলতা তৈরি হয়েছিল, তা এবার কেটে যাবে। ব্যবসা ও কর্মজীবনে একের পর এক নতুন সুযোগ হাজির হবে। ব্যক্তিগত জীবন বা প্রেমের সম্পর্কে উষ্ণতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। মনের মতো দায়িত্ব পাওয়ার পাশাপাশি ঘরের পরিবেশও বেশ আনন্দমুখর ও ইতিবাচক থাকবে।

মকর রাশি: দেবীর আগমনের সঙ্গে সঙ্গেই মকর রাশির জাতকদের ভাগ্যোদয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকা হওয়ার সুসংবাদ আসতে পারে। এই সময়ে হাতে নেওয়া যেকোনো পরিকল্পনা সফল হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা বা ফান্ড উদ্ধার হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের নতুন রাস্তা খুলে যাওয়ার পাশাপাশি সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি দুই-ই বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি: দুর্গাপুজোর মরশুমটি আর্থিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের জন্য। দীর্ঘদিনের স্থগিত থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এবং মনের সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার সময় এসে গেছে। আর্থিক ভিত্তি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। যাঁরা নতুন সম্পত্তি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, তাঁদের সেই স্বপ্ন পূরণের পথও প্রশস্ত হতে পারে। তবে কেরিয়ারে সাফল্যের ধারা বজায় রাখতে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *